Aaryavir Sehwag: জুনিয়র এশিয়া কাপে সেওয়াগের ছেলে আযর্বীরের ৫২ বলে ৭০ রানের বিস্ফোরক ইনিংস, সহজ জয় ভারতের

Published : Nov 06, 2026, 04:45 PM IST
Aaryavir Sehwag

সংক্ষিপ্ত

Aaryavir Sehwag: ওমানে আয়োজিত অনুর্ধ্ব ১৯ এমার্জিং এশিয়া কাপ ক্রিকেট ২০২৬ তাদের প্রথম ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। নেপালকে ১০ উইকেট হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হল ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের। নেপাল প্রথমে ব্যাট করে মাত্র ১২৮ রানে অল আউট হয়ে যায়।

Aaryavir Sehwag: ওমানে আয়োজিত অনুর্ধ্ব ১৯ এমার্জিং এশিয়া কাপ ক্রিকেট ২০২৬ তাদের প্রথম ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। নেপালকে ১০ উইকেট হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হল ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের। আট দলের এই ওয়ানডে টুর্নামেন্টে গ্রুপ-এ এর এই ম্যাচে নেপাল প্রথমে ব্যাট করে মাত্র ১২৮ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় জুনিয়র দল বিনা উইকেটে মাত্র ১৯.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের ওপেনার আর্যবীর সেওয়াগ ৫২ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন। ভারতীয় ক্রিকেটের চিরকালীন তারকা বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর এদিন ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাঁকান।

নেপাল মাত্র ১২৮ রানে অল আউট হয়ে যায়

আর্যবীরের সঙ্গে অপরাজিত ৫৩ রানের নজর কাড়া ইনিংস খেলেন দলের অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। ব্যাট করার সুযোগ পাননি রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। ৫০ ওভারের এই ম্যাচে নেপালের অনুর্ধ্ব ১৯ দলের ইনিংস শেষ হয় ১৯.৪ ওভারে। সেখানে ভারতীয় জুনিয়র দল মাত্র ১১৫ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মাত্র ২০ ওভারের ইনিংসে ভারতীয় জুনিয়র দলের মোট সাতজন এদিন বল করেন। ৩টি করে উইকেট নেন ইশান সুদ ও অর্জুন রাজপুত। যশবীর গৌড় ২টি উইকেট নেন।

রবিবার টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মহারণ

এবারের এমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিয়েছে। দুটি গ্রুপে ভাগ করে শুরু হয়েছে টুর্নামেন্টে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরবআমিরশাহি। আর গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের পরবর্তী ম্যাচ রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে ১০টা থেকে আয়োজিত হবে এমার্জিং এশিয়া কাপে এই 'মহারণ' ম্যাচ।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2027: ঋষভ পন্থ, কুলদীপ যাদব থেকে লিয়াম লিভিংস্টোন, আইপিএল ২০২৭ ট্রেডে দলবদল এই তারকাদের
Indian Premier League: এই নিয়মটি বদলে ফেললেই বিপাকে পড়বে আইপিএল দশটি দল! মিনি নিলামের আগেই বিরাট পরিবর্তন আইপিএলে?