Venkatesh Iyer: 'শুবমান গিল শতরান করলেই ট্রোল করেন কেকেআর সমর্থকরা,' ব্যথিত ভেঙ্কটেশ আইয়ার

Published : Nov 06, 2026, 03:26 PM IST
Venkatesh Iyer

সংক্ষিপ্ত

Venkatesh Iyer Trolled: দুই মরসুম আগে পর্যন্ত আইপিএল-এ (IPL 2027) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অন্যতম ভরসা ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। কিন্তু তারপর খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে ছেঁটে ফেলেছে কেকেআর ম্যানেজমেন্ট। এখন কেকেআর সমর্থকরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন।

DID YOU KNOW ?
চ্যাম্পিয়ন দলে ভেঙ্কটেশ
২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জেতার পর ২০২৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও চ্যাম্পিয়ন হন ভেঙ্কটেশ আইয়ার।

IPL 2027: একসময় আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সমর্থকদের নয়নের মণি হয়ে থাকলেও, এখন তাঁদেরই ঘৃণার পাত্র ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)! তিনি নিজেই সে কথা জানিয়েছেন। ভেঙ্কটেশের কথা অনুযায়ী, গুজরাট টাইটানস (Venkatesh Iyer) অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) শতরান করলেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেন কেকেআর সমর্থকরা। এখন য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলছেন ভেঙ্কটেশ। ২০২৫ সালের আইপিএল-এ খারাপ পারফরম্যান্সের পর তাঁকে ছেড়ে দেয় কেকেআর ম্যানেজমেন্ট। একসময় ভেঙ্কটেশকে দলে ধরে রেখে শুবমানকে ছেড়ে দেয় কেকেআর ম্যানেজমেন্ট। অন্য দলে যোগ দিয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান। এই কারণে এখন ভেঙ্কটেশের উপর ক্ষুব্ধ কেকেআর সমর্থকরা।

কেকেআর সমর্থকদের আচরণে ব্যথিত ভেঙ্কটেশ

আইপিএল-এ ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেন ভেঙ্কটেশ। ২০২৬ সালের আইপিএল-এর নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় কেকেআর। এরপর তাঁকে দলে নেয় আরসিবি। ২০২৫ সালের আইপিএল-এ নিলামে ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি টাকায় দলে নেয় কেকেআর। আরসিবি মাত্র সাত কোটি টাকায় তাঁকে দলে নেয়। ২০২৬ সালের আইপিএল-এ সাত ম্যাচ খেলে ৫২.২৫ গড়ে ২০৯ রান করেন ভেঙ্কটেশ। ২০২২ সালের আইপিএল-এর মেগা নিলামের আগে কেকেআর তাঁকে আট কোটি টাকা দিয়ে দলে ধরে রাখলেও শুবমানকে ছেড়ে দিয়েছিল। সেই সিদ্ধান্তের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়মিত কটাক্ষের মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন ভেঙ্কটেশ। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার পডকাস্টে নিজের অভিজ্ঞতার কথা খোলাখুলি জানান ভেঙ্কটেশ। তাঁর কথায়, 'শুবমানকে যখন দলে ধরে রাখা হয়নি, তখন আমাকে ধরে রাখা হয়েছিল। আবার শ্রেয়াসকে যখন নেওয়া হয়নি, তখন সেই টাকা আমার পিছনে খরচ করা হয়েছিল। দু'বারই সোশ্যাল মিডিয়ায় এমনভাবে আমাকে আক্রমণ করা হয়েছে, যেন সমর্থকদের অসন্তুষ্টির জন্য আমিই দায়ী। এটা একেবারেই অনুচিত। দীর্ঘদিন ধরে প্রচুর ঘৃণা ও কটাক্ষের শিকার হয়েছি। এখনও শুবমান শতরান করলে কেকেআর-এর সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে অনেকে মন্তব্য করেন, ‘সোনার খোঁজে আমরা হিরে হারিয়েছি’। এই ধরনের মন্তব্য আজও দেখতে হয়।'

আরসিবি সমর্থকদের আচরণে মুগ্ধ ভেঙ্কটেশ

আরসিবি-র হয়ে মাত্র এক মরসুম খেলেই সমর্থকদের উন্মাদনায় মুগ্ধ ভেঙ্কটেশ। তাঁর মতে, আরসিবি সমর্থকদের আবেগ ও ভালোবাসা অন্য মাত্রার। পডকাস্টে তিনি বলেছেন, ‘বিশ্বাস করবেন না, ম্যাচের আগে আমি মানুষকে আরসিবি-র জার্সি পুজো করতে দেখেছি। এমন দৃশ্য আগে কখনও দেখিনি। সমর্থকদের এই উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য।’ আগামী আইপিএল-এও আরসিবি-র হয়ে খেলতে চান ভেঙ্কটেশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৫
২০২৫ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেন ভেঙ্কটেশ আইয়ার।
আইপিএল-এ ২০২১ থেকে ২০২৫ মরসুম পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার।
Read more Articles on
click me!

Recommended Stories

Rishabh Pant: নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন পন্থ, খেলবেন বুমরা-জাদেজা
India vs Sri Lanka: দিল্লিতে দূষণ নিয়ে উদ্বেগ, বিশাখাপত্তনমে সরে গেল ভারত-শ্রীলঙ্কা ম্যাচ