
Alejandro Garnacho: ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে অ্যাস্টন ভিলায় যোগ দিলেন আলেহান্দ্রো গারনাচো। তাঁর কথায়, এমন একটা ঐতিহাসিক ক্লাবের হয়ে মাঠে নামতে তিনি মুখিয়ে আছেন। সমর্থকরা ইতিমধ্যেই তাঁকে আপন করে নিয়েছেন বলেও জানান তিনি (Alejandro Garnacho Aston Villa)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে বেশ কয়েকটা মরসুম কাটানোর পর, এবার অ্যাস্টন ভিলায় নতুন ইনিংস শুরু করছেন আলেহান্দ্রো গারনাচো। এই ক্লাবে এসে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে চান তরুণ উইঙ্গার। কোচ উনাই এমেরির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠাই তাঁর লক্ষ্য। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন। যার মধ্যে ২০২২-২৫ পর্যন্ত সিনিয়র দলেও খেলেছেন। এরপর ২০২৫ সাল থেকে তিনি চেলসির সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং সেখান থেকেই লোনে অ্যাস্টন ভিলায় এলেন।
JioStar-কে দেওয়া এক সাক্ষাৎকারে গারনাচো বলেন, "আমি এখানে এসে সত্যিই খুব খুশি। এই ক্লাবের হয়ে মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না। অ্যাস্টন ভিলা একটা বড় ইতিহাসের ক্লাব এবং খুব দ্রুত উন্নতি করছে। এখানকার প্রজেক্টটা দারুণ আকর্ষণীয় এবং আমি এর অংশ হতে চাই। সতীর্থদের সঙ্গে কাজ করতে, নিজের সেরাটা দিতে এবং দলকে বড় সাফল্য পেতে সাহায্য করতে আমি মুখিয়ে আছি। সমর্থকরা ইতিমধ্যেই আমাকে স্বাগত জানিয়েছেন, আর আমি কঠোর পরিশ্রম এবং ভালো পারফরম্যান্সের মাধ্যমে সেই আস্থার দাম দিতে চাই। আমি জানি প্রিমিয়ার লিগ বেশ কঠিন, কিন্তু আমি এই চ্যালেঞ্জের জন্য তৈরি। তাই মাঠে নামার জন্য তর সইছে না।"
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৬: 'Palyer Of The Tournament'! সোশ্যাল মিডিয়ায় হাসির রোল
গারনাচো জানান, তিনি এমন একটি ক্লাবে যেতে চেয়েছিলেন যেখানে তিনি ইউনাইটেডের হয়ে খেলার শুরুর দিনগুলোর মতো ফর্ম এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন। কোচ উনাই এমেরির একটা ফোন কল তাঁকে ভরসা জুগিয়েছে। এমেরি তাঁকে ক্লাবের পরিকল্পনা বুঝিয়ে বলেন এবং দলে তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটাও জানান। গারনাচো এখন ভালো পারফর্ম করে কোচের আস্থার মর্যাদা দিতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।