Anahat Singh: স্কোয়াশে ইতিহাস, প্রথম ভারতীয় হিসেবে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় অনাহত সিংয়ের

Published : Jul 26, 2026, 07:50 AM IST
Squash junior world championship Anahat Singh

সংক্ষিপ্ত

World Junior Squash Championships: কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2026) চলাকালীন ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশে অসাধারণ পারফরম্যান্স দেখালেন এক ভারতীয়। চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয়রা এখনও পর্যন্ত খুব ভালো ফল করতে পারেননি। এরই মধ্যে স্কোয়াশে সাফল্য দেশের জন্য গর্বের।

DID YOU KNOW ?
সৌরভ ঘোষালের সাফল্য
বাংলার খেলোয়াড় সৌরভ ঘোষাল স্কোয়াশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক সাফল্য পেয়েছেন।

Anahat Singh Record: কানাডার (Canada) নায়াগ্রা-অন-দ্য-লেকে (Niagara-on-the-Lake) ইতিহাস গড়লেন ভারতের কিশোরী স্কোয়াশ তারকা আনাহত সিং। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে জিতে তিনি ভারতের ইতিহাসে প্রথম ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন (World Junior Squash Champion) হলেন। ১৮ বছর বয়সি শীর্ষ বাছাই আনাহত ফাইনালে মিশরের (Egypt) দ্বিতীয় বাছাই রুকাইয়া সালেমকে (Ruqayya Salem) ১১-৩, ১১-৭, ১১-৯ গেমে সরাসরি হারিয়ে নিজের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেলেন। এই জয়ের মাধ্যমে তিনি ২০১০ সালে মার্কিন খেলোয়াড় আমান্ডা সোবির (Amanda Sobhy) পর প্রথম অ-মিশরীয় খেলোয়াড় হিসেবে মহিলাদের ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতলেন। এর ফলে এই প্রতিযোগিতায় মিশরের টানা ১৫ বছরের আধিপত্যেরও অবসান ঘটল।

ভারতীয় স্কোয়াশে ইতিহাস

অনহাতের এই সাফল্য ভারতীয় স্কোয়াশের জন্যও এক ঐতিহাসিক মাইলফলক। ২০০৫ সালে জোশনা চিনাপ্পা (Joshna Chinappa) রানার-আপ হয়েছিলেন। কিন্তু এতদিন কোনও ভারতীয় এই শিরোপা জিততে পারেননি। চলতি সপ্তাহেই ফাইনালে উঠে আনাহত ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন। এরপর ফাইনাল জিতে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন দিল্লির এই তরুণী। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শীর্ষ বাছাই হিসেবে আনাহত পুরো আসরেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন। কোয়ার্টার-ফাইনালে তিনি মিশরের হাবিবা রিজককে হারান। এরপর সেমি-ফাইনালে আরেক মিশরীয় বার্ব সামেহকে ৩-১ গেমে পরাজিত করে জোশনা চিনাপ্পার পর প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে ওঠেন। ফাইনালে সালেমের বিরুদ্ধে আনাহত অসাধারণ সংযম ও কৌশলগত দক্ষতার পরিচয় দেন অনাহত। প্রথম গেম ১১-৩ ব্যবধানে সহজেই জিতে নেওয়ার পর দ্বিতীয় গেমে র‍্যালির নিয়ন্ত্রণ ধরে রেখে ১১-৭ ব্যবধানে জয় পান। তৃতীয় গেমে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা জমলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুর চাপ সামলে ১১-৯ ব্যবধানে জিতে একটিও গেম না হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।

স্কোয়াশের দুনিয়ায় উজ্জ্বল অনাহত

ভারতের অন্যতম উজ্জ্বল ক্রীড়া প্রতিভা হিসেবে ইতিমধ্যেই নিজের পরিচয় গড়ে তুলেছেন আনাহত। চলতি বছরে তিনি বিশ্বের শীর্ষ ২০ র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি একাধিক পিএসএ (PSA) শিরোপাও জিতেছেন। জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নের মুকুট তাঁর সমৃদ্ধ সাফল্যের তালিকায় নতুন সংযোজন। এর আগে তিনি এশিয়ান গেমসে পদক জিতেছেন এবং সিনিয়র পর্যায়েও ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছেন। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে আনাহত শুধু ভারতীয় স্কোয়াশের ইতিহাসই নতুন করে লিখলেন না, নিজেকে বিশ্বের অন্যতম উজ্জ্বল তরুণ স্কোয়াশ তারকা হিসেবেও প্রতিষ্ঠিত করলেন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে, যেখানে প্রথমবারের মতো স্কোয়াশ অলিম্পিকের অন্তর্ভুক্ত হবে, সেখানে তাঁর কাছ থেকে আরও বড় সাফল্যের আশা জোরালো হয়ে উঠল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৮
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে থাকছে স্কোয়াশ।
এতদিন অলিম্পিক্সে স্কোয়াশ ছিল না। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস গেমসে থাকছে স্কোয়াশ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohun Bagan vs East Bengal: ওপেন ফুটবল খেলেই ইস্টবেঙ্গল বধ মোহনবাগানের! ডার্বি জিতে কোচ বললেন, "আমি ছেলেদের খেলায় তৃপ্ত"
East Bengal vs Mohun Bagan Super Giant: দল নিয়ে খুশি, ফল নিয়ে নয়, বার্তা হাবাসের