East Bengal vs Mohun Bagan Super Giant: দল নিয়ে খুশি, ফল নিয়ে নয়, বার্তা হাবাসের

Published : Jul 25, 2026, 10:36 PM IST
East Bengal vs Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

Durand Cup 2026: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বির মাধ্যমে ডুরান্ড কাপের ১৩৫-তম আসর শুরু হল। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। এই ম্যাচে দেখা গেল, দুই দলই এখনও তৈরি নয়।

DID YOU KNOW ?
হার দিয়ে মরসুম শুরু
গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর শনিবারই প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গলের সিনিয়র দল। এদিন হেরে গেল ইস্টবেঙ্গল।

Kolkata Derby: ভারতে কোচিং করাচ্ছেন ২০১৪ সাল থেকে। আইএসএল-এর (Indian Super League) প্রথম মরসুম থেকেই সাফল্য পাচ্ছেন। একাধিক দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। শনিবার ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে প্রথম ম্যাচ ছিল। লাল-হলুদ ব্রিগেডের হয়ে শুরুটা ভালোভাবে করতে পারলেন না হাই-প্রোফাইল স্প্যানিশ কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas)। পুরনো দল মোহনবাগান সুপার জায়ান্টের (East Bengal vs Mohun Bagan Super Giant) কাছে হার মানতে হল হাবাসকে। তাঁর দল ০-১ হেরে গেল। ডুরান্ড কাপের (Durand Cup 2026) উদ্বোধনী ম্যাচে হার ইস্টবেঙ্গলের উপর চাপ তৈরি করল।

দল নিয়ে খুশি হাবাস

প্রথমবার কোচ হিসেবে কলকাতা ডার্বিতে হেরে গেলেন হাবাস। শনিবার ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কোচ বললেন, 'দল নিয়ে আমি খুশি। তবে ম্যাচের ফল নিয়ে খুশি নই। আমাদের দল গোল করার সাত-আটটা সুযোগ পেয়েছে। কিন্তু আমরা গোল করতে পারিনি। সেখানে মোহনবাগান একটা সুযোগ পেয়ে গোল করে দিয়েছে।' মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইথকে কৃতিত্ব দিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ। তিনি মনে করিয়ে দিলেন, তিনি যখন মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ ছিলেন, তখন বিশালকে সই করিয়েছিলেন। হাবাস বললেন, 'বিশাল কাইথ ভারতের সেরা গোলকিপার। ওকে কৃতিত্ব দিতেই হবে। ও পার্থক্য গড়ে দিল।'

রেফারিকে দোষ না দিলেও, ভুল ধরালেন হাবাস

এই ম্যাচের ৭৪ মিনিটে লেফট উইংয়ে মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বসুকে অতিক্রম করে যান এডমুন্ড লালরিনডিকা। তাঁকে আটকাতে হাত ধরে টেনে ফেলে দেন শুভাশিস। সে কথা উল্লেখ করে হাবাস বললেন, 'আমার মনে হয়েছে, লাল কার্ড দেখানো উচিত ছিল। কিন্তু রেফারি লাল কার্ড দেখাননি। তাঁর এই ভুল আমার চোখে পড়েছে।' এই ম্যাচে ইস্টবেঙ্গল হেরে গেলেও, সারা মরসুম পড়ে আছে। দলের খেলার উন্নতি হবে বলে আশায় হাবাস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার কলকাতা ডার্বিতে হেরে গেলেন হাবাস।
প্রথমবার কলকাতা ডার্বিতে হেরে গেলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohun Bagan vs East Bengal: ওপেন ফুটবল খেলেই ইস্টবেঙ্গল বধ মোহনবাগানের! ডার্বি জিতে কোচ বললেন, "আমি ছেলেদের খেলায় তৃপ্ত"
Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?