Argentina vs Spain: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার আচরণ মানা যায় না, তোপ স্পেনের কোচের

Published : Jul 24, 2026, 10:02 PM IST
Argentina vs Spain FIFA World Cup 2026 Final

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 Final: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর মাঠেই মারপিট শুরু করে দেন আর্জেন্টিনার (Argentina vs Spain) কয়েকজন ফুটবলার। বিশ্বজুড়ে এই ঘটনার সমালোচনা শুরু হয়েছে। এবার এই ঘটনার বিষয়ে মুখ খুললেন স্পেনের প্রধান কোচ লুই ডে লা ফুয়েন্তে (Luis de la Fuente)।

DID YOU KNOW ?
৭ বার ফাইনালে মেসিরা
এই নিয়ে ৭ বার বিশ্বকাপ ফাইনালে খেলে চতুর্থবার রানার্স হল আর্জেন্টিনা। লিওনেল মেসিরা ৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন।

Luis de la Fuente: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনাল (FIFA World Cup 2026 Final) শেষ হওয়ার পর আর্জেন্টিনার (Argentina vs Spain) ফুটবলারদের আচরণের তীব্র সমালোচনা করলেন স্পেনের প্রধান কোচ লুই ডে লা ফুয়েন্তে। তাঁর দাবি, 'আর্জেন্টিনার ফুটবলারদের আচরণ অসহনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।' স্প্যানিশ টেলিভিশনকে দেওয়া সক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সেই মুহূর্তে আমি বিষয়টি বুঝতেই পারিনি। আমি তখন সতীর্থদের জড়িয়ে ধরে উদযাপন করছিলাম। তবে যাই হোক, এমন আচরণ অসহনীয়, অগ্রহণযোগ্য এবং কখনওই মেনে নেওয়া যায় না। ম্যাচের আগে যেসব খেলোয়াড়ের প্রশংসা করেছি এবং এখনও করি, যাঁরা অসাধারণ ফুটবলার এবং একজন দুর্দান্ত কোচের অধীনে খেলেন, আমি নিশ্চিত তাঁদেরও আমাদের মতোই এই প্রতিক্রিয়াগুলি দেখে খারাপ লাগছে।’

মাঠেই মারপিট আর্জেন্টিনার ফুটবলারদের

নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে (New York New Jersey Stadium) স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের উল্লাসে মেতে ওঠার সময় আর্জেন্টিনার নাহুয়েল মলিনা (Nahuel Molina) ও লিয়ান্দ্রো প্যারেডেস (Leandro Paredes) মাঠেই উত্তেজিত আচরণ করেন। স্পেনের মিডফিল্ডার রডরির (Rodri) দিকে তেড়ে যান মলিনা। স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার (Eric García) সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্যারেডেস। পরে তিনি স্পেনের তরুণ মিডফিল্ডার গাভির (Gavi) সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, এখনও পর্যন্ত আর্জেন্টিনার কোনও ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি ফিফা। তবে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফিফা শৃঙ্খলারক্ষা কমিটি এই ঘটনা খতিয়ে দেখছে। দোষী প্রমাণিত হলে আর্জেন্টিনার ফুটবলারদের শাস্তি দেওয়া হতে পারে।

নিজের দলের আচরণের প্রশংসায় স্পেনের কোচ

এই ঘটনা প্রসঙ্গে স্পেনের প্রধান কোচ আরও বলেছেন, এমন 'আক্রমণাত্মক আচরণ' ও 'উস্কানির' মুখেও তাঁর দলের খেলোয়াড়রা যেভাবে সংযম দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য। তাঁর মতে, পরিস্থিতি আরও গুরুতর রূপ নিতে পারত। কিন্তু স্পেনের ফুটবলারদের শান্ত আচরণের কারণে তা এড়ানো সম্ভব হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১০
২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন।
২০১০ সালে প্রথমবার পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। এবার দ্বিতীয় খেতাব জিতল তারা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

England Cricket: আবার গুরুদায়িত্বে জো রুট! ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন ক্যাপ্টেন তিনি?
Commonwealth Games: নজরে কমনওয়েথ গেমস! গ্লাসগোতে প্রথমবার নামছেন ভারতীয় বক্সার সচিন, পাখির চোখ পদকে