Asian Games 2026: সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে ভারত, কবে মুখোমুখি হতে পারে পাকিস্তানের?

Published : Jul 24, 2026, 09:04 PM IST
Asian Games 2026 Team India

সংক্ষিপ্ত

India vs Pakistan: যে কোনও টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় উত্তেজক হয়। এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) যদি ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তাহলে ফের হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

DID YOU KNOW ?
এশিয়ান গেমসে সেরা দল
এবারের এশি্য়ান গেমসে পুরুষ ও মহিলা বিভাগে সোনা জয়ের লক্ষ্যে সেরা দলই পাঠাচ্ছে বিসিসিআই।

Asian Games 2026 Cricket: এবারের এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি নক-আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই চার দল কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়েছে। বাকি ছয়টি দল প্রাথমিক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে কোয়ার্টার-ফাইনালে বাকি চার দল হিসেবে জায়গা করে নেবে। শুক্রবার পুরুষ ও মহিলা, দুই ক্রিকেট ইভেন্টেরই ড্র প্রকাশ করা হয়েছে। পুরুষদের বিভাগে যোগ দিচ্ছে ১০টি দল এবং মহিলাদের প্রতিযোগিতায় খেলবে আটটি দল। ড্র অনুযায়ী, ভারত ও পাকিস্তান (India and Pakistan) কোয়ার্টার-ফাইনালে আলাদা প্রতিপক্ষের মুখোমুখি হবে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই এখন কেবল ফাইনালেই হতে পারে।

ফের ভারত-বাংলাদেশ লড়াই?

ভারতের পুরুষ ক্রিকেট দল এবারের এশিয়ান গেমসের সেমি-ফাইনালে পৌঁছলে প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ অথবা চিন। অন্যদিকে, পাকিস্তান সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হতে পারে।

পুরুষদের টুর্নামেন্টের সূচি ও গ্রুপ

২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা। শুরুতে দু'টি গ্রুপে তিনটি করে দল খেলবে।

গ্রুপ এ: আফগানিস্তান, জাপান ও নেপাল 

গ্রুপ বি: হংকং, মালয়েশিয়া ও ওমান

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল নকআউট পর্বে পৌঁছবে। সেখানে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা চারটি বাছাইপ্রাপ্ত দল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে।

মহিলাদের প্রতিযোগিতা

১৭ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা। এই ইভেন্ট সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে শুরু হবে।

কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি:

ভারত বনাম জাপান, বাংলাদেশ বনাম চিন, শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া এবং পাকিস্তান বনাম থাইল্যান্ড

চারটি ম্যাচের বিজয়ীরা সেমিফাইনালে উঠবে।

এশিয়ান গেমসের সব ক্রিকেট ম্যাচই জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী—উভয় বিভাগের জন্যই টি-টোয়েন্টি (টি-২০) ফর্ম্যাট বহাল রাখা হয়েছে।

গতবারের সোনাজয়ী ভারত

২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা, দুই বিভাগেই সোনা জিতে ইতিহাস গড়ে ভারত। সেই কারণে এবারের আসরে দুই বিভাগেরই বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে যোগ দিচ্ছে ভারত। গতবার পুরুষদের ফাইনালে আফগানিস্তান ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী উচ্চ বাছাইপ্রাপ্ত দল হওয়ায় ভারতকে সোনা দেওয়া হয়। অন্যদিকে, ভারতীয় মহিলা দল ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে শিরোপা জেতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২
গত এশিয়ান গেমসে ক্রিকেটে ২ সোনা জেতে ভারত।
গতবারের এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা, ক্রিকেটের ২ বিভাগেই সোনা জেতে ভারত। এবারও সোনা জেতাই লক্ষ্য।
Read more Articles on
click me!

Recommended Stories

Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের