Argentina Football Fans: আর্জেন্টিনার সমর্থক সারা বিশ্বে ছড়িয়ে। সবাই লিওনেল মেসিদের (Lionel Messi) জন্য গলা ফাটান। তবে নিজেদের দেশের ব্যাপার আলাদা। এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026 Final) ফাইনালে স্পেনের (Spain vs Argentina) কাছে হেরে যাওয়ার পরেও দেশে ফিরে সাদর অভ্যর্থনা পেলেন আর্জেন্টিনার ফুটবলাররা।
KNOW
FIFA World Cup 2026: বিশ্বকাপ ট্রফি নেই, দলের সঙ্গে অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) নেই। তা সত্ত্বেও আর্জেন্টিনার (Argentina) ফুটবলপ্রেমীদের উৎসাহে ঘাটতি দেখা গেল না। রাজধানী বুয়েনস আইরেসের (Buenos Aires) এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে (Ezeiza International Airport) জাতীয় দলের ফুটবলারদের অভ্যর্থনা জানানোর জন্য হাজির হন কয়েক হাজার ফুটবলপ্রেমী। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চার্টার ফ্লাইটে ভোরবেলা বুয়েনস আইরেসে পৌঁছয় আর্জেন্টিনা দল। সেই সময়ও বিমানবন্দরে এত মানুষের উপস্থিতি হয়তো আশা করেননি ফুটবলাররা। কিন্তু দলের প্রতি আনুগত্য ও নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় দেন ফুটবলপ্রেমীরা। তাঁরা বুঝিয়ে দেন, দল স্পেনের (Spain vs Argentina) কাছে হেরে বিশ্বকাপে রানার্স হলেও, দেশের মানুষের কাছে কৃতিত্ব কোনওভাবে খাটো হচ্ছে না। বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন দলকে অভ্যর্থনা জানানোর জন্য রাজধানী মাদ্রিদের রাস্তায় নামেন প্রায় ২০ লক্ষ মানুষ। রানার্স আর্জেন্টিনা দলও দেশবাসীর কাছ থেকে সংবর্ধনা পেল।
জাতীয় দলের পাশে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা
আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর মাঠেই কেঁদে ফেলেন মেসি। প্রধান কোচ লিওনেল স্কালোনিও (Lionel Scaloni) প্রকাশ্যে কেঁদে ফেলেন। দলের বাকিরাও হতাশ। কিন্তু বিমানের দরজা খোলার পরেই দলের গুমোট ভাব কেটে গেল। বিমানবন্দরে সমর্থকদের ভিড়, আতসবাজি, আলোর মালা, চিৎকার, ভালোবাসার বহিঃপ্রকাশ ফুটবলারদের মন ভালো করে দিল। অনেকে ড্রাম নিয়ে হাজির হন। আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে উৎসবের মাত্রা বাড়ত। কিন্তু রানার্স দলের জন্যও উৎসব পালন করলেন ফুটবলপ্রেমীরা।
রানার্স দলের শোভাযাত্রা
বিমানবন্দর থেকে আর্জেন্টিনা দলের অনুশীলন কেন্দ্রে পৌঁছে অন্য সময় ১০ মিনিটের বেশি লাগে না। কিন্তু এদিন এই পথ যেতেই অনেক বেশি সময় লাগল টিম বাসের। হাজার হাজার সমর্থক রাস্তায় দাঁড়িয়েছিলেন। সবারই লক্ষ্য ছিল, ফুটবলারদের একঝলক দেখা। লাতিন আমেরিকায় এখন শীতকাল। কিন্তু শীতেও গভীর রাত থেকে রাস্তায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তাঁদের আবেগ ও উচ্ছ্বাস দেখে ফুটবলারদের হতাশা ও ক্লান্তি কেটে যায়। সবাই বিশ্বকাপ ফুটবল ফাইনালে হারের গ্লানি ভুলে গিয়ে সমর্থকদের অভিবাদনে সাড়া দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

