Arshdeep Singh: আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসে আর্শদীপ সিং, জানিয়ে দিলেন বাবা

Published : Nov 10, 2026, 02:58 PM IST
Arshdeep Singh

সংক্ষিপ্ত

IPL 2027 Trade: আগামী মাসে আইপিএল-এর নতুন মরসুমের মিনি-নিলাম হবে। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলি ট্রেডের মাধ্যমে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলবদল নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল। পাঞ্জাব কিংসের (Punjab Kings) তারকা আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) সঙ্গে দল অদল-বদল করছেন হার্দিক।

Arshdeep Singh IPL 2027 Trade: আইপিএল-এর আগামী মরসুমের আগে পাঞ্জাব কিংস (Punjab Kings) ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে (Mumbai Indians) যোগ দিতে চলেছেন ভারতীয় দলের পেসার আর্শদীপ সিং। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে তাঁর ট্রেড প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই এই খবর জানা গিয়েছে। এবার আর্শদীপের বাবাও সে কথা স্বীকার করেছেন। যদিও তিনি জানিয়েছেন, নিজের রাজ্যের দল দল পাঞ্জাব কিংস ছেড়ে ছেলের অন্য রাজ্যের ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ায় পরিবারের কিছুটা মন খারাপ হয়েছে। তবে নতুন গন্তব্য মুম্বই ইন্ডিয়ানস হওয়ায় তাঁরা খুশি। আর্শদীপ এখন ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডের (New Zealand) হ্যামিলটনে (Hamilton) আছেন। এই পেসারের বাবার সঙ্গে কথা বলেছেন ক্রীড়া সাংবাদিক বিমল কুমার। তাঁর সঙ্গে কথা বলার সময় আইপিএল ট্রেডের কথা স্বীকার করেছেন আর্শদীপের বাবা।

হার্দিকের সঙ্গে দলবদল আর্শদীপের

কয়েকদিন আগে জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে দল অদল-বদল করছেন আর্শদীপ। এ বিষয়ে আর্শদীপের বাবা বলেছেন, ‘হ্যাঁ, ট্রেড সম্পন্ন হয়েছে। আমরা মুম্বই ইন্ডিয়ানসের বিষয়ে খুশি। আমরাও আচমকাই বিষয়টি জানতে পেরেছি। নিজের শহরের দল ছেড়ে চলে যাওয়ায় সামান্য মন খারাপ তো হয়েছেই। তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই দলের ভারসাম্য তৈরি করতে চায়। সেই কারণেই ওকে ট্রেড করা হয়েছে। ও মুম্বই ইন্ডিয়ানসে যাওয়ায় আমরা খুব খুশি।’

বুমরার সঙ্গে একই দলে আর্শদীপ

২০১৯ সালে আইপিএল-এ অভিষেকের পর থেকে পাঞ্জাব কিংসের হয়েই খেলেছেন আর্শদীপ। এখনও পর্যন্ত ৯৬ ম্যাচে তিনি ১১১ উইকেট নিয়েছেন। নতুন বলে স্যুইং করানোর পাশাপাশি ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার দেওয়ার দক্ষতা তাঁকে আইপিএল-এর অন্যতম নির্ভরযোগ্য বাঁ হাতি পেসারে পরিণত করেছে। বেশ কিছুদিন ধরেই আর্শদীপ ও হার্দিকের ট্রেডের বিষয়ে আলোচনা চালাচ্ছিল মুম্বই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। প্রাথমিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা করার আগে বিসিসিআই (BCCI) এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। এই ট্রেডে দুই দলেরই আলাদা আলাদা চাহিদা পূরণ হবে। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পাশে একজন অভিজ্ঞ ভারতীয় পেসারকে পেতে চাইছে মুম্বই। অন্যদিকে, ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখতে পারেন, এমন একজন অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী পাঞ্জাব।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Aaryavir Sehwag : জুনিয়র এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস সেওয়াগ পুত্র আর্যবীরের
Indian Football Team: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে অকল্যান্ডে পৌঁছল ভারতীয় ফুটবল দল