New Zealand vs India: মঙ্গলবার চলতি নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ খেলছে ভারতীয় দল। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ এগিয়ে ভারতীয় দল। ফলে মঙ্গলবারের ম্যাচে জয় পেলেই সিরিজ জিতবে ভারত। এই ম্যাচে নতুন নজিরের সামনে ভারতীয় দলের পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)।
KNOW
India tour of New Zealand 2026:প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ১৫০ উইকেট নেওয়ার নজির গড়ার সামনে আর্শদীপ সিং (Arshdeep Singh)। আর মাত্র দু’টি উইকেট নিতে পারলেই তিনি এই নজির গড়বেন। মঙ্গলবার ওয়েলিংটনের (Wellington) হনরি স্টেডিয়ামে (Hnry Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে দুই উইকেট নিতে পারলেই ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন আর্শদীপ। সম্প্রতি ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। ওয়েলিংটনে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে ম্যাচ ও সিরিজ জেতানোর পাশাপাশি ব্যক্তিগত নজিরও গড়তে পারেন আর্শদীপ।
টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স আর্শদীপের
এখনও পর্যন্ত ১০১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ১৪৮ উইকেট নিয়েছেন আর্শদীপ। তাঁর বোলিংয়ের গড় ২০.৪১ এবং ইকনমি রেট ৮.৬৫। একবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার। বিশ্বের সর্বকালের তালিকায় তাঁর অবস্থান ১০ নম্বরে। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি উইকেট পেলেই ১৫০ উইকেটের তালিকায় জায়গা করে নেবেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেও বল হাতে ভালো ছন্দে আর্শদীপ। প্রথম দুই ম্যাচে তিন উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের শুরুতেই নজির গড়েছিলেন এই পেসার। ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মেডেন ওভার করার কৃতিত্ব রয়েছে তাঁর। ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ও অজিত আগরকরের (Ajit Agarkar) সঙ্গে এই বিরল নজিরের তালিকায় রয়েছেন তিনি। ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার, নিয়ন্ত্রিত বোলিং এবং প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করার দক্ষতার জন্য পরিচিত আর্শদীপ। ২০২২ সালে ইংল্যান্ড (England) সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে পাঁচ ম্যাচে সাতটি উইকেট নিয়ে নজর কাড়েন এই পেসার। সেই পারফরম্যান্সের সুবাদে ২০২২ সালের এশিয়া কাপে (2022 Asia Cup) ভারতীয় দলেও জায়গা করে নেন তিনি। ওই প্রতিযোগিতায় ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ছাড়া ভারতের আর কোনও বোলার তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।
মঙ্গলবারই সিরিজ জিতে নিতে পারে ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে চালকের আসনে ভারত। ফলে মঙ্গলবারের ম্যাচ জিতলেই সিরিজের দখল নেবে ভারতীয় দল। তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলে না থাকলেও প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়েছে ভারত। এবার তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের সামনে ভারতীয় দল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


