India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে ভারতীয় দলকে বিশেষ পরামর্শ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
KNOW
2026 ICC Men's T20 World Cup: রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে (India vs Pakistan) আর্শদীপ সিংকে (Arshdeep Singh) ভারতীয় দলে দেখতে চাইছেন না কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে, আর্শদীপের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) খেলার সুযোগ দেওয়া উচিত। চোট সারিয়ে এই টুর্নামেন্টে ভারতীয় দলে ফিরলেও, এখনও কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি ওয়াশিংটন। কিন্তু তা সত্ত্বেও তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলানোর পরামর্শ দিচ্ছেন গাভাসকর। এর কারণ হিসেবে তিনি বলেছেন, কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামের (R Premadasa Stadium) পিচ থেকে স্পিনাররা সাহায্য পেতে পারেন। এই কারণেই একজন পেসারের বদলে অতিরিক্ত স্পিনারকে দলে রাখা উচিত। তাহলে পাকিস্তানের ব্যাটারদের চাপে ফেলা যাবে।
হার্দিককে শুরুতেই চাইছেন গাভাসকর
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, ‘পিচ থেকে যদি স্পিনাররা সাহায্য পায়, তাহলে আমি চাইব ভারতীয় দল হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) দিয়ে বোলিং আক্রমণ শুরু করুক। ওয়াশিংটন সুন্দরকে খেলার সুযোগ দেওয়া হোক। ওয়াশিংটন সুন্দর স্পিন বোলিং করতে পারে। এছাড়া ও বাঁ হাতি ব্যাটার। ও আট নম্বরে ব্যাটিং করতে নেমে রান করতে পারে। তাই আমি চাই টিম ম্যানেজমেন্ট একাদশ বেছে নেওয়ার আগে পিচ ভালোভাবে দেখুক এবং পরিবেশ-পরিস্থিতি বিচার করুক।’
পাকিস্তানের স্পিনারদের গুরুত্ব দিচ্ছেন না গাভাসকর
পাকিস্তানের স্পিন বোলাররা ভারতীয় ব্যাটারদের সমস্যা ফেলতে পারবেন না বলেই মত গাভাসকরের। তিনি আবরার আহমেদ (Abrar Ahmed) ও উসমান তারিককে (Usman Tariq) গুরুত্ব দিচ্ছেন না। এ প্রসঙ্গে এই কিংবদন্তি ব্যাটার বলেছেন, ‘ভারতীয় দল এর আগে আবরারের বিরুদ্ধে খেলেছে। খুব বেশি সমস্যা হয়নি। উসমান তারিক নতুন। আমি শুনেছি, পাকিস্তানের যে ব্যাটাররা ওর বোলিং খেলেছে, তাদেরও খুব বেশি সমস্যা হয়নি। আমার মনে হয়, ভারতীয় ব্যাটারদেরও কোনও সমস্যা হবে না। তবে বল যদি ঘুরতে শুরু করে, তাহলে যে কোনও ব্যাটারেরই সমস্যা হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


