
Asia Games Team India মাত্র ১৫ বছর বয়সে দেশের সিনিয়র দলে জায়গা পেল বিহারের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। আইপিএল সহ বাইশ গজে ঝড় তুলে টিম ইন্ডিয়ার জার্সি আদায় করল বৈভব। এই প্রথমবার সিনিয়র জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বিহারের 'ওয়ান্ডার কিড'-কে এবারের আইপিএলে ৭৭৬ রান করে কমলা টুপি জেতা বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে দেখতে চেয়েছিলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরের মত কিংবদিন্তরা। সেপ্টেম্বরে জাপানে হতে চলা এশিয়ান গেমসে পুরুষদের টি-২০ ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই। এশিয়ান গেমসে ভারতীয় টি-২০ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। যে শ্রেয়স বারবার টি-২০ দলে ব্রাত্য রাখা হয়েছিল। কিন্তু দলকে নেতৃত্ব দিয়ে পরপর দুবার আইপিএল ফাইনালে তোলার নজির গড়া শ্রেয়সকে শুধু টি-২০ দলে ফেরানো হল না, সঙ্গে দেওয়া হল গুরু দায়িত্বও। প্রায় আড়াই বছর পর দেশের জার্সিতে টি-২০ খেলতে নেমে একেবারে অধিনায়কত্ব করবেন শ্রেয়স
ক মাস আগে ভারতকে টি-২০ বিশ্বকাপে চ্য়াম্পিয়ন করানো অধিনায়ক সূর্যকুমার যাদব দল থেকে বাদ পড়লেন। এশিয়াডে স্কোয়াডে রাখা হয়নি হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং-কেও। বদলে পেসার অলরাউন্ডার হিসেব এশিয়ান গেমসে স্কোয়াডে রাখা হয়েছে নীতীশ কুমার রেড্ডি-কে। এশিয়ান গেমসে শ্রেয়স আইয়ারের ডেপুটি হিসেবে বাছা হয়েছে তিলক ভর্মা-কে।
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিবম দুবে, তিলক ভর্মা (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, আর্শদীপ সিং।
Here's a look at #TeamIndia's squad for the Asian Games 2026 in Japan this September 👏#AsianGames pic.twitter.com/euMfmhWEcN
— BCCI (@BCCI) June 6, 2026
এশিয়াডে টিম ইন্ডিয়ার ১৫ জনের দলে তিনজন স্পেশালিস্ট পেসার- জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং ও হর্ষিত রানা। দুইজন স্পেশালিস্ট স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই। দুই জন স্পিনার অলরাউন্ডার অক্ষর প্য়াটেল ও ওয়াশিংটন সুন্দর। দুইজন উইকেটকিপার- ব্য়াটার হিসেবে আছেন সঞ্জু স্য়ামসন ও ইশান কিষাণ। টপ অর্ডার ব্য়াটিংয়ে আছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী-রা। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, তিলক ভর্মা, শিবম দুবে। পেসার-অলরাউন্ডার হিসেবে আছেন নীতীশ রেড্ডি।
জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ক্রিকেটের খেলাগুলি আয়োজিত হবে। পুরুষদের টি-২০ ফর্ম্য়াটের ক্রিকেটে অংশ নেবে মোট ১০টি দেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, হংকং, ওমান ও আয়োজক জাপান পুরুষদের ক্রিকেটে অংশ নিচ্ছে। মহিলাদের টি-২০ ক্রিকেটে অংশ নেবে ৮টি দেশ।