Iran Football World Cup: বিশ্বকাপ শুরুর পাঁচদিন আগে ইরান ফুটবল দলকে ভিসা দিল আমেরিকা, নেপথ্যে ফিফা?

Published : Jun 06, 2026, 12:45 PM IST
Iran Football World Cup

সংক্ষিপ্ত

Iran Football World Cup: হোয়াইট হাউসের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ইরানের দলের সকলের ভিসা মঞ্জুর করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমেরিকায় আসতে কারও কোনও সমস্যা হবে না। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই আমেরিকার ভিসার জন্য আবেদন করে ইরানের ফুটবল ফেডারেশন। কিন্তু পশ্চিম এশিয়ায় উত্তেজক পরিস্থিতির আবহে তা আটকে ছিল একটা লম্বা সময় ধরে।

Iran Football World Cup: ফুটবল বিশ্বকাপ শুরুর পাঁচদিন আগে ইরানের জাতীয় ফুটবল দলের সমস্ত ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসার আবেদন মঞ্জুর করল আমেরিকা (iran football world cup 2026)। অর্থাৎ, জল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলার ক্ষেত্রে আর কোনও সমস্যাই রইল না পশ্চিম এশিয়ার এই দেশের। নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে ভিসা পেল ইরান (iran football world cup news)।

বিশ্বকাপ শুরুর পাঁচদিন আগে ইরান ফুটবল দলকে ভিসা দিল আমেরিকা

হোয়াইট হাউসের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ইরানের দলের সকলের ভিসা মঞ্জুর করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমেরিকায় আসতে কারও কোনও সমস্যা হবে না। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই আমেরিকার ভিসার জন্য আবেদন করে ইরানের ফুটবল ফেডারেশন। কিন্তু পশ্চিম এশিয়ায় উত্তেজক পরিস্থিতির আবহে তা আটকে ছিল একটা লম্বা সময় ধরে। 

ফলে, আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে একটা আশঙ্কার কালো মেঘ তৈরি হয়। এমনিতে আগেই ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে চূড়ান্ত প্রস্তুতি শিবির মেক্সিকোতে সরিয়ে নিয়ে যান ইরানের ফুটবল কর্তারা।

চূড়ান্ত প্রস্তুতি শিবির মেক্সিকোতে

ট্রাম্প প্রশাসনের একজন কর্তা আমেরিকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আবেদন করার পর প্রয়োজনীয় সমস্ত কাজ সেরে ইরানের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ভিসা দেওয়া হয়েছে। তাদের সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে। একজনের আবেদন বাতিল করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। তবে এটা ঠিক নয়। বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।’’

আসলে একটা লম্বা সময় ধরে আমেরিকা-ইরান সংঘাত চলছে। তার প্রভাব এসে পড়ছিল ফুটবলেও। ফলে, সেই ভূ-রাজনৈতিক কারণে, ভিসা আটকে ছিল। এবার ফুটবল বিশ্বকাপ শুরুর পাঁচদিন আগে ইরানের জাতীয় ফুটবল দলের সমস্ত ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসার আবেদন মঞ্জুর করল আমেরিকা। অর্থাৎ, জল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলার ক্ষেত্রে আর কোনও সমস্যাই রইল না পশ্চিম এশিয়ার এই দেশের। নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে ভিসা পেল ইরান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Team India Schedule: ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ঠাসা ক্রীড়াসূচি ভারতের, কবে কোন সিরিজ?
Today’s News in Bengali Live: Imran Khan - গভীর রাতে হাসপাতালে ইমরান-বুশরা, কারাগারের অন্দরে কী ঘটছে? প্রশ্নে সরগরম পাকিস্তান