Asian Games 2026: এশিয়ান গেমসে গোলের বন্যা! উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারাল ভারতের মহিলা হকি দল

Published : Sep 20, 2026, 03:39 PM IST
Asian Games 2026: এশিয়ান গেমসে গোলের বন্যা! উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারাল ভারতের মহিলা হকি দল

সংক্ষিপ্ত

Asian Games 2026: এশিয়ান গেমসের হকিতে দুর্দান্ত শুরু করল ভারতীয় মহিলা দল। ভারতের দল পুল বি-এর প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৯-০ গোলে উড়িয়ে দিয়েছে। দীপিকা একাই ৮ গোল করেছেন।

Asian Games 2026: ভারত এশিয়ান গেমসের মহিলা হকিতে গোলবন্যা দিয়ে অভিযান শুরু করল। ভারতীয় দল পুল বি-এর প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৯-০ গোলে কার্যত উড়িয়ে দিয়েছে (Asian Games 2026)। ভারত শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। দীপিকা দলের হয়ে একাই ৮টি গোল করেছেন। তিনি ম্যাচের ৮, ২২, ২৫, ৩৩, ৩৬, ৩৮, ৪১ এবং ৫৪ মিনিটে, গোল করেন (Indian womens hockey team)। দীপিকা কার্যত, কয়েক মিনিটের ব্যবধানেই একের পর এক গোল করে গেছেন। লালরেমসিয়ামি ভারতের হয়ে প্রথম গোলটি করেন। এছাড়াও বলজিৎ, নেহা, নবনীত কৌর, লালথানতলুয়াঙ্গি এবং সাক্ষী রানাও গোল পেয়েছেন।

এশিয়ান গেমসে গোলের বন্যা

Asian Games 2026: প্রথম পদক জিতল ভারত, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ঘরে এল রূপো

এটি ছিল ভারতের অভিজ্ঞ গোলকিপার সবিতা পুনিয়ার ৩২০তম আন্তর্জাতিক ম্যাচ। তবে তাঁকে এই ম্যাচে সেভাবে কোনও পরীক্ষাতেই পড়তে হয়নি। ভারতীয় দল পুরো ম্যাচেই উজবেকিস্তানের অর্ধে দাপট দেখিয়েছে। সোমবার, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এশিয়াডে দ্বিতীয় র‍্যাঙ্কিংয়ে থাকা ভারতীয় দলের মূল লক্ষ্য এবার সোনা জয়। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ পারফরম্যান্স ভারতের।

উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারাল ভারতের মহিলা হকি দল

Asian Games Women Cricket: শেফালির দুরন্ত সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত

উজবেকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলল ভারত। ভারতীয় দল পুল বি-এর প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৯-০ গোলে কার্যত উড়িয়ে দিয়েছে। ভারত শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। দীপিকা একাই ৮টি গোল করেছেন। খেলার ৮, ২২, ২৫, ৩৩, ৩৬, ৩৮, ৪১ এবং ৫৪ মিনিটে, গোল করেছেন তিনি। বলা চলে, কয়েক মিনিটের ব্যবধানেই একের পর এক গোল করে গেছেন দেশের এই মহিলা হকি তারকা। অন্যদিকে, এই ম্যাচে লালরেমসিয়ামি ভারতের হয়ে প্রথম গোলটি করেন। এছাড়াও বলজিৎ, নেহা, নবনীত কৌর, লালথানতলুয়াঙ্গি এবং সাক্ষী রানাও গোল পেয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games Women Cricket: শেফালির দুরন্ত সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত
Asian Games 2026: প্রথম পদক জিতল ভারত, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ঘরে এল রূপো