Asian Games Women Cricket: এশিয়ান গেমস মহিলা ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনালে উঠল ভারত। শেফালি ভার্মার অপরাজিত সেঞ্চুরির সুবাদে ভারত ১৯৫ রান তোলে। জবাবে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

Asian Games Women Cricket: এশিয়ান গেমস মহিলা ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল ভারত (Asian Games 2026)। সেমিফাইনালে বাংলাদেশকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার খেতাবি লড়াইয়ে জায়গা করে নিল তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ভারত (Asian Games Women Cricket)। মাত্র ৪৯ বলে অপরাজিত ১০০ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে এই বিশাল স্কোরে পৌঁছে দেন শেফালি ভার্মা। রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে দীপ্তি শর্মা এবং নন্দিনী শর্মা ৩টি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে কার্যত, ধসিয়ে দেন। মঙ্গলবার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।

শেফালির দুরন্ত সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত

এই ম্যাচে রবিবার, শেফালি এবং স্মৃতি মান্ধানা (১৯ বলে ৩৭) দারুণ শুরু করেন। ওপেনিং জুটিতে তারা ৭২ রান যোগ করেন। খেলার ষষ্ঠ ওভারে স্মৃতি আউট হন। এরপর ক্রিজে এসে গুণালান কমলিনী (৩) বেশিক্ষণ টিকতে পারেননি। তবে অধিনায়ক হরমনপ্রীত কৌর (৩৩ বলে ৪০) গুরুত্বপূর্ণ একটি ইনিংস উপহার দেন। শেফালির সঙ্গে মিলে তিনি ৯৪ রানের পার্টনারশিপ গড়েন। এরপর ১৮ তম ওভারে, হরমনপ্রীত আউট হন। তবে ততক্ষণে কাজ হয়ে গেছে। রিচা ঘোষ (২) এসেই ফিরে গেলেও, ভারতী ফুলমালিকে (৯) সঙ্গে নিয়ে শেফালি ভারতকে বড় স্কোরে পৌঁছে দেন। মাত্র ৪৯ বলের ইনিংসে শেফালি ৯টি ছক্কা ও ৩টি চার মারেন।

হরমনপ্রীত কৌর (৩৩ বলে ৪০) গুরুত্বপূর্ণ একটি ইনিংস উপহার দেন

তবে বাংলাদেশের হয়ে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন। তরা হলেন দিলারা আক্তার (২৭), শারমিন আক্তার (১০) এবং সুলতানা খাতুন (অপরাজিত)। বাকিদের মধ্যে জুয়াইরিয়া ফেরদৌস (০), শোভনা মোস্তারি (৪), নিগার সুলতানা (৯), স্বর্ণা আক্তার (৫), নাহিদা আক্তার (৪), রাবেয়া খান (০), মারুফা আক্তার (৫) এবং সানজিদা আক্তার (৫) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। ভারতের হয়ে নন্দিনী ও দীপ্তি ছাড়াও শ্রী চারণী ২টি এবং ক্রান্তি গৌড় ও শ্রেয়াঙ্কা পাতিল ১টি করে উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।