
Asian Games 2026 Medal Tally: চলতি এশিয়ান গেমসের শুরুতেই সোনায় সোহাগা চিনের। প্রথম দিনেই ১১টি সোনা জিতে দারুণ শুরু করল ড্রাগনের দেশ। প্রথম দিনের পদক তালিকায় শীর্ষে চিন, জিতেছে ১১টি সোনা,৬টি রুপো, ৩টি ব্রোঞ্জ। সেখানে দ্বিতীয় স্থানে থাকা আয়োজক জাপান ২০টি পদক জেতে, কিন্তু সোনার সংখ্যা ৬টি। ৪টি সোনা সহ ১৪টি পদক জেতে দক্ষিণ কোরিয়া পদক তালিকায় তিন নম্বরে আছে। এখনও পর্যন্ত মোট ২১টি দেশ পদক জিতেছে। সোনা জিতছে ৮টি দেশ। ভারত এখনও পর্যন্ত সোনা না জিতলেও, ২টি রুপো জিতে পদক তালিকায় যুগ্মভাবে হংকং-য়ের সঙ্গে ১০ নম্বরে আছে।
পদক তালিকায় প্রথম তিনটি দেশের বাইরে এখনও পর্যন্ত যেসব দেশেরা সোনা জিতেছে তারা হল- ৪) কাজাকস্তান (৩টি সোনা), ৫) তাইল্যান্ড (৩টি সোনা), ৬) মায়নমার (১টি সোনা), ৭) ম্যাকাও (১টি সোনা, ৮) কুয়েত (১টি সোনা)।
দেখুন পদক তালিকা
SIMULA PA LANG 'TO, PILIPINAS 🇵🇭
Team Philippines is officially on the board after securing its first podium finish on Day 1 at the 20th Asian Games, courtesy of a bronze medal in the women’s soft tennis event!
Cignal is the official broadcaster of the 20th Asian Games… pic.twitter.com/0d6CJA0ERN— One Sports (@OneSportsPHL) September 20, 2026
প্রথম দিনে চিন যে ১১টি সোনা জিতেছে, তার মধ্যে ৬টিই এসেছে সাঁতার থেকে। ২টি সোনা এসেছে পেন্টাথলন থেকে। আর একটি করে স্বর্ণপদক চিনের অ্যাথলিটরা জিতেছেন উসু, শ্যুটিং ও ট্রায়াথালন থেকে। সেখানে ভারতের দুটি রুপোই এসেছে শ্যুটিং থেকে। মহিলাদের ১০ মিটার ব্যক্তিগত বিভাগে ও দলগত রুপো জেতেন এলাভেনিল ভালারিভান। পাশাপাশি মহিলাদের ক্রিকেটে ফাইনালে ওঠায় অন্তত রুপোর পদকও নিশ্চিত হয়েছে ভারত। এবং মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে।