Asian Games 2026: চিনের কাছে হার, এশিয়ান গেমসে পুুরুষদের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ ভারতের

Published : Sep 23, 2026, 05:03 PM IST
Ayush Shetty Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 India: চলতি এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনের দলগত বিভাগের সেমি-ফাইনালে পৌঁছে আগেই পদক নিশ্চিত করেছিল ভারতীয় দল। বুধবার অবশ্য আর এগোতে পারলেন না ভারতীয় শাটলাররা। সেমি-ফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে।

DID YOU KNOW ?
পদকের লক্ষ্যে লক্ষ্য
চলতি এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনের দলগত বিভাগে ভারতীয় দলকে পদক জেতানোর পর এবার ব্যক্তিগত বিভাগেও পদকের লক্ষ্যে লক্ষ্য সেন।

Asian Games 2026 News: চলতি এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনের দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে। বুধবার জাপানের আইচিতে সেমি-ফাইনালে চিনের কাছে ৩-১ ব্যবধানে হেরে ফাইনালে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করল ভারত। ২০২৩ সালে হাংঝাউ এশিয়ান গেমসে রুপোজয়ী ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে পদক জিতল। তবে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছতে পারল না ভারত। সেমি-ফাইনালে চিনের বিরুদ্ধে ভারতের একমাত্র জয় পান সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and Chirag Shetty)। পুরুষদের ডাবলসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিয়াং ওয়েইকেং ও ওয়াং চ্যাংকে ২১-১১, ২২-২০ গেমে হারিয়ে ভারতকে ম্যাচে সমতায় ফেরান তাঁরা। কিন্তু সিঙ্গলসে ব্যর্থতার জন্য ভারতীয় দলকে হারতে হল।

লক্ষ্য সেনদের ব্যর্থতা

চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২০২৫ সালের বিশ্বচ্যাম্পিয়ন শি ইউকির কাছে ২১-১৬, ২১-১৮ গেমে হেরে যান লক্ষ্য সেন (Lakshya Sen)। প্রথম গেমে ভালো শুরু করেছিলেন লক্ষ্য। কিন্তু শি ইউকি দ্রুত ঘুরে দাঁড়িয়ে গেমটি জিতে নেন। দ্বিতীয় গেমেও ১৬-১৬ পর্যন্ত লড়াই করেছিলেন ভারতীয় শাটলার। কিন্তু শেষপর্যন্ত ম্যাচ বের করে নেন চিনের তারকা। এরপর কোর্টে নামেন সাত্ত্বিক ও চিরাগ। গত মাসে নয়াদিল্লিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এই চিনা জুটির কাছেই হেরেছিলেন তাঁরা। সেই প্রতিযোগিতাতেই লিয়াং-ওয়াং জুটি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এশিয়ান গেমসে গতবার পুরুষদের ডাবলসে সোনাজয়ী সাত্ত্বিক-চিরাগ এ দিন শুরু থেকেই দাপট দেখান। প্রথম গেম সহজেই জিতে নিলেও দ্বিতীয় গেমে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয় তাঁদের। চিনা জুটি দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ২০-২০ করে ফেলেছিল। তবে চাপের মুখে নিজেদের স্নায়ু ধরে রেখে তৃতীয় সুযোগে ম্যাচ জিতে নেন ভারতীয় জুটি। ফলে ১-১ সমতায় ফেরে ভারত। তবে তৃতীয় ম্যাচে আবার পিছিয়ে যায় ভারত। এ বছর ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী আয়ূষ শেট্টি (Ayush Shetty) ২১-১৯, ২১-১৩ গেমে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা লি শি ফেংয়ের কাছে হেরে যান। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বিরতির সময় ১১-১০ ব্যবধানে এগিয়েও ছিলেন আয়ূষ। দ্বিতীয় গেমে ১৬-১৩ স্কোরে ব্যবধান তিন পয়েন্টে নামিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চিনা শাটলার ম্যাচটি জিতে নেন। ফলে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত। চতুর্থ ম্যাচে হরিহরণ আমসকরুণন ও এমআর অর্জুনের সামনে ছিল জেতার বাধ্যবাধকতা। কিন্তু হে জি টিং ও লিউ ইয়ের কাছে ২১-১৬, ১৭-২১, ২১-৯ গেমে হেরে যায় ভারতীয় জুটি। এর সঙ্গেই পরপর দ্বিতীয়বার পুরুষদের দলগত ইভেন্টের ফাইনালে ওঠার ভারতের আশা শেষ হয়ে যায়।

ফের চিনের কাছে হার

এর আগে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জাপানকে (Japan) ৩-০ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেছিল ভারত। লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ ও আয়ূষ নিজেদের ম্যাচ জিতেছিলেন। হাংঝাউ এশিয়ান গেমসে পুরুষদের দলগত বিভাগের ব্যাডমিন্টনের ফাইনালে চিনের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে রুপো পেয়েছিল ভারতীয় দল। এবারও চিনের কাছে হেরে গেলেন লক্ষ্যরা। এদিকে, ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানের কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেয়। চলতি এশিয়ান গেমসে ব্যক্তিগত ব্যাডমিন্টন ইভেন্ট শুরু হবে শুক্রবার। পুরুষ ও মহিলা সিঙ্গলস এবং ডাবলসের প্রতিযোগিতা চলবে ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পরপর ২ বার পদক ভারতের।
এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনের দলগত বিভাগে পরপর ২ বার পদক জিতল ভারতীয় দল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: দীপিকা সেহরাওয়াতের ৯, এশিয়ান গেমসে মহিলা হকিতে থাইল্যান্ডকে ২০ গোল ভারতের
Madrid Derby: রেফারিকে দুষেছিলেন মোরিনহো, এবার কড়া জবাব দিলেন লা লিগার সভাপতি তেবাস