Asian Games 2026: পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, পুরুষদের হকি ফাইনালে ভারত

Published : Oct 01, 2026, 04:28 PM ISTUpdated : Oct 01, 2026, 04:39 PM IST
Indian Hockey Team Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 India: চলতি এশিয়ান গেমসে ক্রিকেটের মতোই হকিতেও মহিলা ও পুরুষদের ইভেন্টে সোনা জয়ের লক্ষ্যে ভারত। মহিলাদের ক্রিকেটে ইতিমধ্যেই সোনা এসেছে। বাকি তিন ইভেন্টে সোনা জয় থেকে মাত্র এক ধাপ দূরে ভারত। এই তিন সোনা পেলে পদক তালিকায় ভালো জায়গায় থাকবে ভারত।

DID YOU KNOW ?
সোনার লক্ষ্যে ভারত
চলতি এশিয়ান গেমসে পুরুষ ও মহিলাদের হকিতে সোনা জয় থেকে এক ধাপ দূরে ভারতীয় দল।

India vs Pakistan Hockey: রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চলতি এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের হকির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। পাকিস্তানকে ৪-৩ হারিয়ে দিল হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) দল। একসময় ৩-০ এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু তারপর চাপে পড়ে গিয়েছিল ভারত। ম্যাচের ফল ৩-৩ করে ফেলে পাকিস্তান। শেষমুহূর্তে জয়সূচক গোল করে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। টানা ২১ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকল ভারত। বৃহস্পতিবারের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমসে সোনা জিততে পারলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA 2028 Olympics) যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল। সেই লক্ষ্যেই ফাইনালে খেলতে নামবেন হরমনপ্রীতরা।

পাকিস্তানের বিরুদ্ধে দাপট ভারতের

সম্প্রতি যে কোনও পর্যায়ের খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে জয় পাচ্ছে ভারতীয় দল। পুরুষদের সিনিয়র পর্যায়ের হকি ম্যাচেও অন্যরকম ফল হল না। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। তিনিই ১৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান। ২৩ মিনিটে তৃতীয় গোল করেন সুখজিৎ সিং (Sukhjeet Singh)। ৩০ মিনিটে পাকিস্তানের হয়ে ব্যবধান কমান আবু মাহমুদ (Abu Mahmood)। ৪৫ মিনিটের মাথায় পাকিস্তানের হয়ে দ্বিতীয় গোল করেন হান্নান শাহিদ (Hannan Shahid)। ৪৯ মিনিটে সমতা ফেরান ওয়াহিদ রানা (Waheed Rana)। পাকিস্তান সমতা ফেরানোয় চাপে পড়ে যায় ভারতীয় দল। অনেকে ভাবছিলেন, ম্যাচ গড়াবে শুটআউটে। কিন্তু শেষমুহূর্তে অভিষেকের (Abhishek) গোলে জয় পায় ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে নিরঙ্কুশ আধিপত্য

হকিতে পাকিস্তানের বিরুদ্ধে গত ২০ ম্যাচের মধ্যে ১৮ ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। ২০২৩ সালে হাংঝাই এশিয়ান গেমসে (Hangzhou Asian Games 2023) পাকিস্তানকে ১০-২ উড়িয়ে দিয়েছিল ভারত। বৃহস্পতিবার নাগোয়াতেও (Nagoya) জয় পেল ভারতীয় দল। অতীতে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। কিন্তু এখন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচই ভারতের কাছে সবচেয়ে সহজ হয়ে গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২১
পাকিস্তানের বিরুদ্ধে হকিতে ২১ ম্যাচে অপরাজিত ভারত।
হকিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট দেখা যাচ্ছে। টানা ২১ ম্যাচে অপরাজিত ভারতীয় দল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ছোটবেলার ২ বন্ধুর সাফল্য, এশিয়ান গেমসে সেইলিংয়ে প্রথম পদক ভারতের
Asian Games 2026 Team India: শ্রীলঙ্কাকে ৪৫ রানে অল আউট করে ফাইনালে ভারত, সোনা জেতার ম্যাচে শ্রেয়সদের সামনে পাকিস্তান