Asian Games 2026: এশিয়ান গেমসে মহিলাদের হকির ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে সোনা জয়ের ম্যাচে খেলবেন সালিমা তেতেরা। শুক্রবার সোনা জয়ের ম্যাচে ভারতের সামনে শক্তিশালী চিন। দীর্ঘ ৪৪ বছর পর সোনা জয়ের হাতছানি ভারতের সামনে।

Asian Games 2026: এশিয়ান গেমসে মহিলাদের হকির ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে সোনা জয়ের ম্যাচে খেলবেন সালিমা তেতেরা। শুক্রবার সোনা জয়ের ম্যাচে ভারতের সামনে শক্তিশালী চিন। সেমিফাইনালে আয়োজক জাপানকে টাইব্রেকারে ৪-২ হারায় চিন। আট বছর পর এশিয়াডের ফাইনালে খেলবে ভারতীয় মহিলা হকি দল। দীর্ঘ ৪৪ বছর পর মহিলাদের হকিতে সোনা জয়ের হাতছানি ভারতের সামনে। অন্যদিকে, আগামিকাল, বৃহস্পতিবার পুরুষদের হকির সেমিফাইনালে সামনে পাকিস্তান।

গত এশিয়াডে মহিলাদের হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত

গত এশিয়াডে মহিলাদের হকিতে সোনা জিতেছিল চিন। ভারতের মেয়েরা জিতেছিল ব্রোঞ্জ। এবার সালিমাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ। মহিলাদের এশিয়ান হকিতে চিন সবচেয়ে বড় শক্তি। এশিয়ান গেমসে মহিলাদের হকিতে গত ৬ বারের মধ্যে ৪ বারই সোনা জিতেছে তারা। এশিয়াডের সেমিফাইনালে ভারতকে -৪ গোলে হারিয়ে ছিল ড্রাগনের দেশ। তবে এবারের এশিয়াডে অনবদ্য খেলছে ভারতীয় মহিলা হকি দল। গ্রুপ লিগে ৫টি খেলে ৫টি-তেই জিতে মোট ৬৬টি গোল করে ভারত। এরপর সেমিফাইনালে কোরিয়ানদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স।

দুরন্ত ছন্দে ভারতের মহিলা হকি দল

এদিন ভারত-কোরিয়া সেমিফাইনালে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। তবে তৃতীয় কোয়ার্টারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভারত। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারের দুর্দান্ত ভ্যারিয়েশন থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন ইশিকা চৌধুরী। এর মাত্র চার মিনিট পরেই ব্যবধান বাড়ায় ভারত। ৪৮ মিনিটে অধিনায়ক সলিমা তেতের কাটব্যাক কোরিয়ার এক ডিফেন্ডারের স্টিকে লেগে জালে জড়িয়ে যায়। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এরপর দক্ষিণ কোরিয়া গোলের ব্যবধান কমানোর চেষ্টা করলেও ভারতীয় রক্ষণভাগ দুর্দান্তভাবে প্রতিরোধ গড়ে তোলে। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।