Asian Games 2026: ছোটবেলার ২ বন্ধুর সাফল্য, এশিয়ান গেমসে সেইলিংয়ে প্রথম পদক ভারতের

Published : Oct 01, 2026, 03:09 PM IST
Sailing Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এমন অনেক ইভেন্টে পদক পাচ্ছেন, যে ইভেন্টগুলিতে অতীতে কখনও পদক পায়নি ভারত। এর ফলে সারা দেশের ক্রীড়ামহলে খুশির জোয়ার। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA 2028 Olympics) আগে এশিয়ান গেমসের এই সাফল্য ভারতীয় ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।

DID YOU KNOW ?
সেইলিংয়ে প্রথম পদক ভারতের
মনু ফ্রান্সিস এবং প্রিন্স নোবেল কুরিসিঙ্কাল এশিয়ান গেমসে পুরুষদের সেইলিংয়ে ভারতকে প্রথম পদক এনে দিলেন।

Asian Games 2026 News: ছোটবেলার দুই বন্ধুর হাত ধরে এশিয়ান গেমসে সেইলিংয়ে পুরুষদের স্কিফে (Sailing Men's Skiff) রুপো জিতল ভারত। এই ইভেন্টে প্রথমবার ভারতকে পদক এনে দিলেন কেরলের (Kerala) মনু ফ্রান্সিস (Manu Francis) ও প্রিন্স নোবেল কুরিসিঙ্কাল (Prince Noble Kurisinkal)। কোচির চেরাই বিচে জোড়াতালি দেওয়া এক নৌকা নিয়ে এই জুটির পথ চলা শুরু হয়। ক্লাস সেভেনে পড়ার সময় তাঁরা নৌকা বাইচ শুরু করেন। কোচি থেকে নাগোয়ায় (Nagoya) এশিয়ান গেমসের মঞ্চে পৌঁছনোর পথ মোটেই সহজ ছিল না। তবে দুই বন্ধু দীর্ঘদিনের পরিশ্রম, মনের জোর ও লড়াই করার ক্ষমতার সুবাদে ভারতকে পদক এনে দিলেন।

সেইলিংয়ে প্রথমবার পদক ভারতের

ছোটবেলার বন্ধু ও আত্মীয় মনু ও প্রিন্স নৌকা বাইচ শুরু করার পর ন্যাশনাল সেলিং স্কুলের কোচ পি মধুর নজরে পড়ে যান। তিনি সেইলিং চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনে দু’বছর ভোপালের ন্যাশনাল সেলিং স্কুলে প্রশিক্ষণ নেন মনু ও প্রিন্স। এরপর কেরলে ফিরে অবসরপ্রাপ্ত কর্নেল নবনীত মিত্তল এবং সুরেশ পিল্লাইয়ের তত্ত্বাবধানে মুজিরিস ইয়টিং ক্লাবে নিজেদের দক্ষতা আরও বাড়াতে থাকেন দুই বন্ধু। স্কুলজীবন শেষ হয়ে যাওয়ার পরেও নৌকা বাইচের প্রতি তাঁদের ভালোবাসা কমেনি। স্কুলের পড়া শেষ করার পর দু’জনেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। পাশাপাশি চালিয়ে যান সেলিং। ২০২০ সাল থেকে তাঁদের কোচ সানদীপ জৈন। মুম্বইয়ের আর্মি ইয়টিং নোডে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আরও কঠোর অনুশীলন শুরু করেন মনু ও প্রিন্স। তাঁরা বড় মঞ্চের জন্য তৈরি হন। তাঁদের প্রতিযোগিতামূলক যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালের সিলভার জুবিলি ন্যাশনাল লেজার রেগাটায়। সেখান থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা তৈরি করেন তাঁরা এবং স্কিফ ইভেন্টে হয়ে ওঠেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য জুটি। ২০২২ সালে আবু ধাবিতে এশিয়ান সেলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ও প্রিন্স। পরের বছর থাইল্যান্ডেও একই সাফল্য ধরে রাখেন তাঁরা। এবার এশিয়ান গেমসে অভিষেকেই লক্ষ্য ছিল ভারতের নৌকা বাইচকে নতুন করে আলোচনায় আনা। শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করলেন দুই বন্ধু।

অসাধারণ লড়াই করে পদক মনু ও প্রিন্সের

এশিয়ান গেমসে নয়টি রেস মিলিয়ে মোট ২৩ পয়েন্ট সংগ্রহ করেন মনু ও প্রিন্স। তাঁদের চেয়ে এগিয়ে থেকে সোনা জিতে নেন চিনের ওয়েন জাইডিং ও লিউ তিয়ান। তাঁদের মোট পয়েন্ট ১৬। সেইলিংয়ে প্রতিটি রেসে যে অবস্থানে কোনও দল শেষ করে, সেই অনুযায়ী পয়েন্ট দেওয়া হয়। প্রথম হওয়া প্রতিযোগী পান এক পয়েন্ট। সব রেস শেষে যাঁর মোট পয়েন্ট সবচেয়ে কম, তিনিই চ্যাম্পিয়ন হন। মনু ও প্রিন্সের সেরা পারফরম্যান্স দেখা যায় তৃতীয় রেসে। সেই রেসে তাঁরা প্রথম হন। এ ছাড়া প্রথম, পঞ্চম ও নবম রেসে তাঁরা দ্বিতীয় স্থানে রেস শেষ করেন। চিনা জুটি অবশ্য সারা প্রতিযোগিতায় আরও ধারাবাহিক ছিল। চারটি রেসে প্রথম হয়ে শেষপর্যন্ত সোনা নিশ্চিত করে তারা। তবে শেষদিন পর্যন্ত লড়াই ছিল কঠিন। অষ্টম রেসে সবার শেষে থাকায় পদকের লড়াই থেকেই কার্যত ছিটকে গিয়েছিলেন মনু ও প্রিন্স। শেষ রেসে তাই বড় কিছু করতেই হত তাঁদের। সেই চাপের মুহূর্তেই নিজেদের সেরা পারফরম্যান্স মেলে ধরেন দুই বন্ধু। নবম ও শেষ রেসে দ্বিতীয় হয়ে শেষ করেন তাঁরা। সেই ফলই তাঁদের আবার পদকের লড়াইয়ে ফিরিয়ে আনে। শেষপর্যন্ত ২৩ পয়েন্ট নিয়ে চিনের পিছনে থেকে রুপো নিশ্চিত করেন মনু ও প্রিন্স।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭
ক্লাস সেভেনে পড়ার সময় নৌকা বাইচ শুরু করেন মনু ও প্রিন্স।
কোচির ২ বন্ধু ফ্রান্সিস এবং প্রিন্স নোবেল কুরিসিঙ্কাল ক্লাস সেভেনে পড়ার সময় থেকে নৌকা বাইচ শুরু করেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026 Team India: শ্রীলঙ্কাকে ৪৫ রানে অল আউট করে ফাইনালে ভারত, সোনা জেতার ম্যাচে শ্রেয়সদের সামনে পাকিস্তান
Shubman Gill: ওডিআই ফর্ম্যাটে দ্রুততম দ্বিশতরান, নতুন নজির শুবমান গিলের