Asian Games 2026 Medal Update: এবারের এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতকে জোড়া পদক এনে দিলেন নীরু ধান্দা (Neeru Dhanda)। দলগত বিভাগে রুপো জেতার পর এবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন নীরু। এর ফলে পদক তালিকায় উন্নতি হল ভারতের।
KNOW
Asian Games 2026 India: প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ শুটিং ইভেন্টে সোনা জিতলেন নীরু ধান্দা (Neeru Dhanda)। মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী সকালে সোনা জিতলেন নীরু। তাঁর আত্মীয় লক্ষয় শেরগাঁও (Lakshay Sheoran) ২০১৮ সালের এশিয়ান গেমসে পদক জিতেছিলেন। তাঁকে দেখেই শুটিং শুরু করেন নীরু। তিনি আইচি-নাগোয়ায় (Aichi-Nagoya) ইতিহাস গড়লেন। ঝিন্দের (Jind) ২৬ বছর বয়সি এই শুটার মঙ্গলবার বৃষ্টিভেজা নাগোয়ায় অসামান্য মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে মহিলাদের ট্র্যাপ শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। ছয়টি সিরিজ মিলিয়ে ২৮ স্কোর করে এশিয়ান গেমসে দেশের হয়ে শুটিংয়ে আরও একটি সোনা এনে দিলেন তিনি।
ধারাবাহিকতা দেখিয়ে সোনা নীরুর
মঙ্গলবার আইচি প্রিফেকচার জেনারেল শুটিং গ্যালারিতে আয়োজিত মহিলাদের ট্র্যাপ শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন নীরু। বৃষ্টির প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ছন্দ ধরে রাখেন এই ভারতীয় শুটার। ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়ে শেষ পর্যন্ত সোনা নিশ্চিত করেন তিনি। এই সাফল্য নীরুর কেরিয়ারে আরও একটি ঐতিহাসিক অধ্যায় যোগ করল। চলতি বছরের শুরুতেই ইতালিতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে (ISSF World Cup) মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে বিশ্বকাপে ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন। এরপর গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন নীরু। সেখানেও তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে ট্র্যাপ শুটিংয়ে সোনার পদক জয়ের নজির গড়েন। এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই ধারাই বজায় রাখলেন নীরু। বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া এবং প্রবল চাপ, সবকিছুকে সামলে নিজের সেরাটা উজাড় করে দিয়ে ভারতকে এনে দিলেন আরও একটি সোনা।
প্রথম ব্যক্তিগত সোনা ভারতের
এবারের এশিয়ান গেমসে নীরুর হাত ধরেই ব্যক্তিগত ইভেন্টে প্রথম পদক জিতল ভারত। এর আগে যে চার সোনা এসেছিল, সবই ছিল দলগত ইভেন্টে। মঙ্গলবার কামাল করলেন নীরু। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


