
Hockey India: এশিয়ান গেমসে (Asian Games 2026) ঐতিহাসিক সাফল্য পাওয়ায় ভারতের মহিলা হকি দলের প্রত্যেক খেলোয়াড়কে ১১ লক্ষ টাকা করে নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করল হকি ইন্ডিয়া। দলের সাপোর্ট স্টাফদের প্রত্যেককে দেওয়া হবে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে। শুক্রবার জাপানে (Japan) এশিয়ান গেমসে মহিলা হকির ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন এবং ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে (2024 Paris Olympics) রুপোজয়ী চিনকে (China) ১-০ হারিয়ে সোনা জিতেছে ভারত। এশিয়ান গেমসে মহিলা হকিতে দ্বিতীয়বার সোনা জিতল ভারত। এর আগে ১৯৮২ সালের এশিয়ান গেমসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দ্বিতীয়বার সোনা জয়ের জন্য অপেক্ষা করতে হল দীর্ঘ ৪৪ বছর।
হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং (Bhola Nath Singh) মহিলা দলের এই সাফল্যের পর পুরস্কারের কথা ঘোষণা করেছেন। ফাইনালে ভারতীয় দলের লড়াকু মানসিকতার প্রশংসাও করেছেন তিনি। হকি ইন্ডিয়ার সচিব বলেছেন, ‘ভারতীয় মহিলা দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। চিনের বিরুদ্ধে এক গোলের লিড ধরে রাখতে খেলোয়াড়রা যে সাহস ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।’ শুক্রবার এশিয়ান গেমসে সোনা জেতার ফলে ভারতীয় মহিলা হকি দল সরাসরি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের (2028 LA Olympics) যোগ্যতা অর্জন করেছে। ফলে এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯৮ ও ২০১৮ সালে এশিয়ান গেমসে মহিলা হকির ফাইনালে পৌঁছলেও, রানার্স-আপ হয়েছিল ভারতীয় দল। সাড়ে চার দশকের অপেক্ষার পর ফের সোনা এল।
Lalremsiami couldn't have scripted her 200th senior international appearance any better, scoring the winner in the Asian Games 2026 final and helping India bring home the gold. 🇮🇳🏑
Now, she looks back on that unforgettable moment, the celebrations and what it means to be an… pic.twitter.com/kfTInE9eaA— Hockey India (@TheHockeyIndia) October 2, 2026
শুক্রবার এশিয়ান গেমসে মহিলা হকি ফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা চিন শুরু থেকেই ভারতীয় দলের রক্ষণের উপর চাপ তৈরি করেছিল। ম্যাচের ১০ মিনিটের মাথায় দুর্দান্ত রিভার্স-স্টিক শটে একমাত্র গোল করেন লালরেমসিয়ামি হামারজোতে (Lalremsiami Hmarzote)। এরপর সমতা ফেরানোর একাধিক সুযোগ তৈরি করে চিন। কিন্তু ভারতীয় রক্ষণ ছিল অত্যন্ত সংগঠিত ও দৃঢ়। এর ফলেই জয় আসে।
𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡, 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡! 🥇🇮🇳
Everybody knows say the Indian Women’s Team are CHAMPIONS! 😎🏆
The gold is ours, and the celebrations are only getting started! 💃🏑🔥#HockeyIndia #IndiaKaGame #AsianGames2026 #AichiNagoya2026 pic.twitter.com/bwjLi9EhA6— Hockey India (@TheHockeyIndia) October 2, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।