Asian Games 2026: শনিবার চলতি এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই। এই ম্যাচে শুধু ২২ গজের লড়াই হবে না, মাঠের বাইরেও লড়াই হবে। ম্যাচ শুরু হওয়ার আগেই অবশ্য মাঠের বাইরের লড়াই থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)।
KNOW
India vs Pakistan: ভারতীয় দল জয় পেলেও, তাঁর হাত থেকে পদক নেবে না। গত বছরের এশিয়া কাপ (Asia Cup 2025) ফাইনালের মতো এশিয়ান গেমসে (Asian Games 2026) ট্রফি চুরি করে পালিয়ে যাওয়াও সম্ভব হবে না। সে কথা বুঝতে পেরেই শনিবার এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে থাকছেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি। তিনি জানিয়েছেন, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে শনিবার জাপানের (Japan) নাগোয়ায় (Nagoya) অনুষ্ঠিত হতে চলা ফাইনালে থাকতে পারবেন না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে জানানো হয়েছে, ‘এসিসি সভাপতি মহসিন নকভি এশিয়ান গেমস ফাইনালের দিন মাঠে থাকতে পারবেন না। কারণ, তাঁর পূর্বনির্ধারিত সূচি রয়েছে। তবে সোনা ও ব্রোঞ্জ পদকের ম্যাচের আগে তিনি চার দলকেই শুভেচ্ছা জানিয়েছেন।’
নকভির হাত থেকে ট্রফি নেয় না ভারত
২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Atatck) এবং এর পাল্টা ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর বিসিসিআই (BCCI) সিদ্ধান্ত নেয়, যে কোনও পর্যায়ের ম্যাচ শুরু হওয়ার আগে ও পরে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না ভারতীয় ক্রিকেটাররা। এই সিদ্ধান্তের অঙ্গ হিসেবেই গত বছরের এশিয়া কাপ ফাইনাল-সহ বিভিন্ন টুর্নামেন্ট নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। গত মাসে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতের মহিলা দল। এশিয়ান গেমস ফাইনালের পর ভারতের পুরুষদের দলও একই পথে হাঁটবে বুঝতে পেরে মাঠে থাকা এড়িয়ে যাচ্ছেন নকভি।
সোনা জিতলে পদক নেবে ভারত
নকভি নাগোয়ায় না থাকায় শনিবার এশিয়ান গেমসের পদক প্রদান অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব থাকবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (Olympic Council of Asia), স্থানীয় আয়োজক কমিটি এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) হাতে। ফলে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতলে পদক নেবেন ভারতীয় ক্রিকেটাররা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


