ICC Events: বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ড বিসিসিআই (BCCI)। ভারত থেকেই সবচেয়ে বেশি আর্থিক লভা করে আইসিসি। এই কারণেই ভারতে পরপর বড়মাপের প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। ভারতের পাশাপাশি বাংলাদেশকেও (Bangladesh) বেছে নিয়েছে আইসিসি।

ICC Tournament: ফের গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারত। ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2029) এবং ২০৩১ সালে পুরুষদের ওডিআই বিশ্বকাপ (ICC Men's Cricket World Cup 2031) আয়োজনের দায়িত্ব পেল ভারত। ২০২৯ সালে এককভাবে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত। তবে ২০৩১ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের সঙ্গে যুগ্মভাবে আয়োজক দেশ বাংলাদেশ। রবিবার ইন্দোনেশিয়ার (Indonesia) বালিতে (Bali) আইসিসি বোর্ডের (ICC Board) বৈঠকে ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত একাধিক বড় প্রতিযোগিতার সূচি ও যোগ্যতা অর্জনের নিয়মাবলি অনুমোদিত হয়েছে। আইসিসি-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। অন্যদিকে, ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে ওডিআই বিশ্বকাপ।

৭ বছরে আইসিসি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত

রবিবার শুধু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ওডিআই বিশ্বকাপই নয়, ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্ভাব্য সূচিও চূড়ান্ত করেছে আইসিসি। ২০২৮ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ (2028 ICC Men's T20 World Cup) যুগ্মভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া (Australia) ও নিউজিল্যান্ড (New Zealand)। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ২০২৯ সালের ৮ থেকে ১২ জুন ইংল্যান্ডে (England) অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (2029 World Test Championship Final)। ২০৩০ সালে যুগ্মভাবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ (2030 ICC Men's T20 World Cup) আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড (Ireland) ও স্কটল্যান্ড (Scotland)। ৪ জুলাই থেকে ৪ অগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এরপর ২০৩১ সালের ১২ থেকে ১৬ জুন ইংল্যান্ডেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তবে ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০৩৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩৪ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০৩৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশের নাম এখনও ঘোষণা করেনি আইসিসি।

ভবিষ্যতের জন্য পরিকল্পনা আইসিসি-র

আইসিসি-র সিইও সংযোগ গুপ্ত (ICC CEO Sanjog Gupta) বলেছেন, ‘আইসিসি-র প্রতিযোগিতার সূচি বিশ্ব ক্রিকেটের কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই প্রতিযোগিতাগুলি ক্রিকেটার ও সমর্থকদের কাছে বিশেষ মুহূর্ত তৈরি করে। পাশাপাশি যোগ্যতা অর্জনের পথ বিশ্বজুড়ে ক্রিকেটের আরও বিস্তারের সুযোগ করে দেয়।’ তিনি আরও বলেছেন, দীর্ঘমেয়াদি সূচি সম্পর্কে সদস্য দেশ ও ক্রিকেটারদের আগাম ধারণা থাকলে খেলোয়াড়দের উন্নয়ন, উচ্চমানের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক ক্রিকেটের পরিকল্পনা আরও ভালোভাবে করা সম্ভব হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।