AUS vs ENG T20: ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে জেতালেন দিল্লির ছেলে নিখিল চৌধুরী

Published : Nov 21, 2026, 05:44 PM IST
Nikhil Chaudhary

সংক্ষিপ্ত

AUS vs ENG T20: ওয়ানডে-তে হারের পর টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। অজি ক্রিকেটে অন্ধকারের মাঝেই মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে হ্য়ারি ব্রুকদের 3 উইকেট হারালেন মিচেল মার্শরা। এই জয়ে আসল নায়ক হলেন দিল্লির ছেলে নিখিল চৌধুরী।

AUS vs ENG T20: ওয়ানডে-তে হারের পর টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল বিকৃতির অভিযোগ কাণ্ডে এখন অজি ক্রিকেটে বিতর্কের সুনামি। অজি ক্রিকেটে সেই অন্ধকারের মাঝেই মেলবোর্নে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হ্য়ারি ব্রুকদের তিন উইকেট হারালেন মিচেল মার্শরা। আর অস্ট্রেলিয়ার এই গুরুত্বপূর্ণ জয়ে আসল নায়ক হলেন দিল্লির ছেলে নিখিল চৌধুরী (Nikhil Chaudhary)। বছর ছয়েক আগে কোভিডের সময় ছুটি কাটাতে গিয়ে যে নিখিল অস্ট্রেলিয়ায় আটকে পড়েন। এবং ঘটনাক্রমে সেখানে ক্রিকেট খেলতে শুরু করে জাতীয় দলে সম্প্রতি জায়গা পান। সেই নিখিলই এদিন ৩৮ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংস ও দুটি উইকেট নিয়ে অজি বাহিনীকে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে দিলেন।

নিখিলের ঝড়ে বৃথা গেল ব্রুকের ২৮ বলে ৬৫ রানের ইনিংস

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে করেছিল ৯ উইকেটে ১৮৭ রান। তিন নম্বরে নেমে ২৮ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন হ্যারি ব্রুক। তবে ২০ বলে হাফ সেঞ্চুরির মত নজির গড়া ব্রুকের ইনিংসের পরেও ইংল্যান্ড বাকি ব্যাটাররা সেই সুযোগটা সেভাবে কাজে লাগাতে পারেননি। টম ব্যান্টন (২২ বলে ৩৯), জর্ডন কক্স (২০ বলে ২৭), লিয়াম ডসন (১৭)-রা চেষ্টা করলেও দলের রানকে ১৯০-এ নিয়ে যেতে পারেননি। স্পিনার নিখিল আউট করেন ব্রুক ও স্যাম কুরান-কে। জ্যাক এডওয়ার্ডস নেন ২টি উইকেট। ব্রুকের ৬৫ রানের ইনিংস সাজানো ছিল ৬টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারি দিয়ে।

এক হাতে ছক্কা হাঁকালেন নিখিল

বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন নিখিল

জবাবে রান তাড়া করতে নেমে ৯৫ রানে ৩ উইকেট হারায় অজিরা। সেখান থেকে দিল্লির ৩০ বছরের ছেলে নিখিল ঝড় শুরু করেন। ২টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলে দলকে জেতান নিখিল। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই নিখিলেন প্রথম হাফ সেঞ্চুরি ইনিংস। অস্ট্রেলিয়ার জার্সিতে এটি তাঁর চতুর্থ আন্তর্জাতিক ম্যাচ ছিল। এর আগে তাঁর ব্য়াটে সর্বোচ্চ স্কোর ছিল ১৮ রান। অধিনায়ক মিচেল মার্শ ৩২ বলে ৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। আট নম্বরে নেমে ১১ বলে ২৫ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেলে দলকে জেতাতে বড় ভূমিকা নেন জ্যাক এডওয়ার্ডস।

শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে জেতালেন এডওয়ার্ডস

শেষ ওভারে জিততে হলে অজিদের দরকার ছিল ৯ রান, হাতে ৩ উইকেট। স্যাম কুমারের শেষ ওভারের প্রথমে বলেই স্কোয়ার লেগ থেকে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান জ্যাক এডওয়ার্ডস। তবে জয়ের জন্য বাকি দুটি রান আসে শেষ ওভারের চতুর্থ বলে। অফসাইডের বাইরে ফুলটস বল লং অনে পাঠিয়ে দুরান নেন এডওয়ার্ডস। সিরিজে এগিয়ে যায় অজিরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার ক্যানবেরায়।

নিখিলের নাটকীয় কেরিয়ার

নিখিল ২০২০ সালে অস্ট্রেলিয়ায় তাঁর জন্মদিন পালন করতে ছুটি কাটাতে ২০ দিনের জন্য গিয়েছিলেন। কিন্তু কোভিডের কারণে বর্ডার বন্ধ হয়ে যাওয়ায় ক্যাঙারুর দেশেই থেকে যেতে হয় নিখিলকে। সেই সময় রঞ্জি ট্রফিও বাতিল হয়। কোভিডের দাপট কমলে ৬ মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু হয়। নিখিল সেখানে চুটিয়ে খেলবে নজর কাড়েন। চলতি বছর জুনে বাংলাদেশে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নিখিলের। বাংলাদেশে সেভাবে সুবিধা করতে না পারলেও এবার নিজের প্রতিভা প্রমাণ করলেন।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 1st Test 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নয়া নজির ভারতের, কোন রেকর্ড গড়লেন রাহুলরা?
KL Rahul: '৬-৭ মাসের পরিশ্রমের সুফল পেলাম,' নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে বার্তা রাহুলের