
All India Football Federation: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা এনসিপি (Nationalist Congress Party) নেতা প্রফুল প্যাটেল (Praful Patel)। তাঁর মতে, ফুটবল নিয়ে দেশে সমর্থকদের আগ্রহ ও আবেগ বহুগুন বাড়লেও, ভারতীয় ফুটবল বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পরিস্থিতির দ্রুত পরিবর্তন না হলে আগামী দিনে আরও বড় সমস্যার মুখে পড়তে পারে দেশের ফুটবল। ২০০৯ সালের ২০ অক্টোবর থেকে ২০২২ সালের ১৮ মে পর্যন্ত ১২ বছরেরও বেশি সময় এআইএফএফ সভাপতির দায়িত্ব সামলেছেন প্রফুল। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তাঁর কার্যকালে ভারতীয় ফুটবল অপেশাদার কাঠামো থেকে পেশাদার লিগ ব্যবস্থার দিকে এগিয়েছে। তৃণমূল স্তর থেকে সিনিয়র পর্যায় পর্যন্ত ফুটবলের একটি সুসংগঠিত পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে কাঙ্ক্ষিত সাফল্য পেতে এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে বলে মনে করেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রফুল লিখেছেন, ‘ভারতীয় ফুটবল অত্যন্ত কঠিন সময়ের মুখোমুখি। খেলার প্রতি মানুষের ভালবাসা ও আবেগ বহুগু বেড়েছে ঠিকই, কিন্তু পরিবর্তনের গতি তার সঙ্গে তাল মেলাতে পারছে না। জাতীয় স্তরে বহু বছর ভারতীয় ফুটবলের নেতৃত্ব দেওয়ার এবং অপেশাদার কাঠামো থেকে আন্তর্জাতিকভাবে সংগঠিত পেশাদার লিগ ব্যবস্থায় উত্তরণের প্রাথমিক পর্যায়ে দিশা দেখানোর সুযোগ পেয়ে আমি গর্বিত। তৃণমূল স্তর থেকে সিনিয়র পর্যায় পর্যন্ত ফুটবলের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা হয়েছে। তা সত্ত্বেও প্রাপ্য সাফল্য অর্জন করতে গেলে সামনের পথ এখনও দীর্ঘ এবং কঠিন।’ গত চার বছরে ভারতীয় ফুটবলের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রফুল। তাঁর দাবি, এই সময়টা ফুটবলার, সমর্থক এবং সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই কঠিন ছিল। একাধিক কর্পোরেট সংস্থা ভারতীয় ফুটবলের পরিসর থেকে সরে গিয়েছে। একই সঙ্গে নানা সমস্যার মোকাবিলা করতে হয়েছে এআইএফএফ-কেও। এই কঠিন পরিস্থিতিতে ফেডারেশনকে সাহায্য করার চেষ্টা করেছেন সংশ্লিষ্ট সকলেই।
Indian football is in for very challenging times. While the love and passion for the game have multiplied manifold, the pace of change needs to catch up.
I have had the proud privilege of heading Indian football at the national level for many years, guiding its early transition from amateur to professional football as it moved into an internationally organized league structure with a grassroots-to-senior footballing culture. Inspite of this, the road ahead remains long and rocky if we are to achieve the success we deserve.
The last four years have been tough on players, fans, and stakeholders. Many corporates have moved away from the football ecosystem. The Federation has had to weather these challenges, and we have all tried to support it through these difficult situations.
As someone who has served as Senior Vice President of the AFC and as the first Indian on the FIFA Council, I know we have been able to bring their focus to India through the men's and women's FIFA U-17 World Cups and various Asian Championships. Both bodies have supported us in various grassroots development and infrastructure programs, including backing for the long-awaited National Centre of Excellence in Kolkata. It is unfortunate that we are no longer given that same level of importance.
The general mood in Indian football calls for serious introspection by all stakeholders. Otherwise, we risk playing with the future of young footballers, the fans, and all the stakeholders of India's most popular mass sport. Through collective wisdom, we must provide proper direction and guidance. There is no need to jump to hasty conclusions. We are all here for the love of our beautiful game.
@IndianFootball @YASMinistry @IndiaSports @theafcdotcom @afcasiancup @FIFAcom @ANI @PTI_News @Reuters
— Praful Patel (@praful_patel) November 21, 2026
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ফিফা কাউন্সিলে (FIFA Council) প্রথম ভারতীয় সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন প্রাক্তন এআইএফএফ সভাপতি প্রফুল। তাঁর মতে, পুরুষ ও মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এবং বিভিন্ন এশীয় প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল মহলে ভারতের গুরুত্ব বাড়ানো সম্ভব হয়েছিল। তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়ন এবং পরিকাঠামো তৈরির বিভিন্ন প্রকল্পেও ফিফা ও এএফসি সাহায্যের হাত বাড়িয়েছিল। কলকাতায় দীর্ঘ প্রতীক্ষিত ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স তৈরির ক্ষেত্রেও এই দুই সংস্থার সমর্থন ছিল। তবে বর্তমানে ভারতকে আর আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে আক্ষেপ প্রফুলের। তাঁর কথায়, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন আর আমরা সেই একই মাত্রার গুরুত্ব পাচ্ছি না। ভারতীয় ফুটবলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট প্রত্যেকেরই গভীর আত্মসমালোচনা করা প্রয়োজন। তা না হলে দেশের তরুণ ফুটবলার, সমর্থক এবং ভারতের সবচেয়ে জনপ্রিয় গণক্রীড়ার সঙ্গে যুক্ত সকলের ভবিষ্যৎ নিয়ে আমরা ঝুঁকি তৈরি করব।’ পরিস্থিতি সামাল দিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রফুলের মতে, সম্মিলিত বুদ্ধি ও অভিজ্ঞতার মাধ্যমে ভারতীয় ফুটবলকে সঠিক দিশা দেখানো জরুরি। কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছনোর প্রয়োজন নেই। কারণ, শেষ পর্যন্ত প্রত্যেকেই এই সুন্দর খেলার ভালবাসা থেকেই ফুটবলের সঙ্গে যুক্ত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।