
Ballon d'Or: ফুটবল বিশ্বে নিজের মতামত একেবারে সোজাসাপটা জানাতে দ্বিধা করেন না হোসে মোরিনহো (Jose Mourinho comments)। রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই কোচ এবার মুখ খুললেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অর নিয়ে। তাঁর কিছু মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ফুটবল মহলে জোর আলোচনা শুরু হয়েছে (Ballon d'Or)। লা লিগায় মালাগার বিরুদ্ধে ম্যাচের আগে একটি প্রেস কনফারেন্সে মোরিনহো বলেন, ব্যালন ডি'অরের নিয়মে বদল আনা দরকার। তাঁর কথায়, "এই পুরস্কারটা এখন শুধু বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলের খেলোয়াড়দের জন্য হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমার একদম পছন্দ নয়।"
Ballon D'Or 2025: ব্যালন ডি'অর খেতাব এবার ডেম্বেলের ঝুলিতে, কী বললেন ফরাসি তারকা?
তিনি আরও যোগ করেন, “ইতিহাসে জায়গা করে নেওয়া খেলোয়াড়দের এই পুরস্কার পাওয়া উচিত। যেমন ধরুন, মারাদোনা, ক্রিশ্চিয়ানো, মেসি, আর৯, জিদান... এদের মতো খেলোয়াড়দের কথা ভাবা উচিত। আপনি শুধু চ্যাম্পিয়ন্স লিগ জেতার ভিত্তিতে পুরস্কার দিলে তো লুইস এনরিকেকেও পুরস্কারটা দিতে পারেন।” মোরিনহোর মতে, বর্তমানে তিন-চারজন ফুটবলার ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার। কিন্তু তাঁর অভিযোগ, এই পুরস্কারে রাজনীতি ঢুকে পড়েছে। তিনি বলেন, “ফুটবলের পুরস্কারে রাজনীতি মেশানো আমি সমর্থন করি না।” তবে অনেক সময়ই দেখা যায়, গোটা সিজনে দুর্দান্ত পারফর্ম করেও শুধু দল বড় কোনো ট্রফি না জেতার কারণে সেরা খেলোয়াড়টি পুরস্কার থেকে বঞ্চিত হন। মোরিনহোর মতে, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম— প্রত্যেকেই ব্যালন ডি'অরের যোগ্য। ৩০ জনের চূড়ান্ত তালিকাতেও এদের নাম থাকবে বলে তিনি মনে করেন।
Ballon d'Or 2023: অষ্টম ব্যালন ডি'অর, সবার ধরাছোঁয়ার বাইরে লিওনেল মেসি
মোরিনহো চান, ২০২৬ সালের ব্যালন ডি'অর যেন কিলিয়ান এমবাপে জেতেন। তাঁর মতে, ফরাসি এই তারকা গত কয়েক বছর ধরেই বিশ্বের সেরা খেলোয়াড়। বিশ্বকাপজয়ী এমবাপে ২০২৬ বিশ্বকাপে ৮টি ম্যাচে ১০টি গোল করেছেন। তিনটি বিশ্বকাপ খেলে মোট ২২টি গোল করে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার। গত সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩টি গোল করেছেন এমবাপে। লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের গোল্ডেন বুটও জিতেছেন তিনি। নতুন সিজনের শুরুটাও দুর্দান্ত করেছেন, একটি হ্যাটট্রিকও রয়েছে তাঁর। মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বহুবার ব্যালন ডি'অর জিতলেও এমবাপের ঝুলিতে এখনও এই পুরস্কার আসেনি। মোরিনহোর সাফ কথা, "ইতিহাস তৈরি করা এমবাপে যদি ব্যালন ডি'অর না পায়, তবে সেটা অবিচার হবে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।