Raynier Fernandes: মাঝমাঠের শক্তি বাড়ালেন হাবাস, ইস্টবেঙ্গলে রেনিয়ার ফার্নান্ডেজ

Published : Aug 30, 2026, 02:15 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

East Bengal FC: ডুরান্ড কাপ (Durand Cup 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল-এর (Indian Super League 2026-27) আগে মিডফিল্ডের শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। রবিবার তারকা ফুটবলারের দলবদলের কথা ঘোষণা করা হল। এই ঘোষণায় উচ্ছ্বসিত লাল-হলুদ জনতা।

DID YOU KNOW ?
আইএসএল-এ ফেভারিট লাল-হলুদ
গত মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবারের আইএসএল-এ অন্যতম ফেভারিট দল। রেনিয়ার ফার্নান্ডেজের দলে যোগ দেওয়া লাল-হলুদ ব্রিগেডের শক্তি বাড়িয়ে দিল।

East Bengal FC News: আইএসএল-এর (Indian Super League 2026-27) আগে জামশেদপুর এফসি (Jamshedpur FC) ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিলেন মিডফিল্ডার রেনিয়ার ফার্নান্ডেজ (Raynier Fernandes)। তিনি এক বছরের চুক্তিতে লাল-হলুদ জার্সি পরতে রাজি হয়েছেন। রবিবার এই মিডফিল্ডারের ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবারের ডুরান্ড কাপে (Durand Cup 2026) ভালো পারফরম্যান্স দেখান রেনিয়ারি। তিনি হ্যাটট্রিক করেন। ডুরান্ড কাপ চলাকালীন তাঁর সঙ্গে কথা বলেন ইস্টবেঙ্গল কর্তারা। রেনিয়ারকে দলে নিতে আগ্রহী ছিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas)। জামশেদপুর এফসি আইএসএল থেকে দল তুলে নেওয়ার পর রেনিয়ারের অন্য কোনও দলে যোগ দেওয়া ছাড়া অন্য কোনও উপায় ছিল না। তিনি লাল-হলুদ শিবিরের প্রস্তাব গ্রহণ করলেন।

অভিজ্ঞ মিডফিল্ডার রেনিয়ার

২০১৬ থেকে ২০১৮ মরসুম পর্যন্ত মোহনবাগানের (Mohun Bagan) হয়ে খেলেন রেনিয়ার। এরপর তিনি মুম্বই সিটি এফসি-তে (Mumbai City FC) যোগ দেন। আইএসএল-এর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৭০ ম্যাচ খেলেন রেনিয়ার। তিনি ২০২৩ পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলেন। এরপর ওড়িশা এফসি (Odisha FC), এফসি গোয়ার (FC Goa) হয়ে খেলেন এই মিডফিল্ডার। চলতি মরসুমের আগেই তিনি জামশেদপুরে যোগ দেন। কিন্তু জামশেদপুর দল গুটিয়ে নেওয়ায় ফের দল বদলাতে বাধ্য হলেন রেনিয়ার।

কিউরাসাওয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক

এবারের বিশ্বকাপ ফুটবলে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে কিউরাসাও (Curaçao)। ২০১৯ সালে থাইল্যান্ডে (Thailand) কিংস কাপে (2019 King's Cup) সেই কিউরাসাওয়ের বিরুদ্ধেই প্রথমবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান রেনিয়ার। তিনি এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন। তাঁর গোল করার দক্ষতার চেয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলার দক্ষতাই বেশি। ফলে হাবাস তাঁকে রক্ষণের কাজেই বেশি ব্যবহার করতে পারেন। ইস্টবেঙ্গল সমর্থকদের আশা, এই মিডফিল্ডার দলে যোগ দেওয়ায় সেন্ট্রাল মিডফিল্ডের শক্তি বাড়বে এবং দল এবারের আইএসএল-এও সাফল্য পাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭০
মুম্বই সিটি এফসি-র হয়ে ৭০ ম্যাচ খেলেছেন রেনিয়ার।
২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে মুম্বই সিটি এফসি-র হয়ে ৭০ ম্যাচ খেলেছেন মিডফিল্ডার রেনিয়ার ফার্নান্ডেজ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Lionel Messi: ৪ গোল মেসির, মন্ট্রিলের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় ইন্টার মায়ামির