Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা

Published : Aug 30, 2026, 12:47 PM IST
Harmanpreet Kaur Indian Captain

সংক্ষিপ্ত

India Women vs Thailand Women: রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) মহিলাদের এশিয়া কাপে (Women's Asia Cup 2026) থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত কউররা (Harmanpreet Kaur)।

DID YOU KNOW ?
নেই জেমাইমা
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এবারের মহিলাদের এশিয়া কাপে ভারতীয় দলে নেই জেমাইমা রডরিগেজ।

Women's Asia Cup 2026: রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ (India Women vs Thailand Women) দিয়ে মহিলাদের টি-২০ এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। গতবারের চ্যাম্পিয়নরা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হলেও, চলতি বছরে টি-২০ ক্রিকেটে ভারতের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয়। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে এশিয়া কাপে আত্মবিশ্বাস ফেরানোই এখন লক্ষ্য হরমনপ্রীত কউরদের (Harmanpreet Kaur)। টি-২০ ফর্ম্যাটে ২০১৬-১৭ সাল থেকে আয়োজিত মহিলাদের এশিয়া কাপের পাঁচটি আসরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে চলতি বছরে সেই দাপট দেখা যায়নি। চলতি বছরে এখনও পর্যন্ত ১৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে ভারত হেরেছে নয়টি ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হারের ফলে মহিলা টি-২০ বিশ্বকাপের (2026 ICC Women's T20 World Cup) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় হরমনপ্রীতদের।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারত

এই পরিস্থিতিতে এশিয়া কাপ ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ মঞ্চ। বিশেষ করে অধিনায়ক হরমনপ্রীতের টি-২০ ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও, সারা বছর ভারতের মিডল অর্ডার ধারাবাহিকতার অভাবে ভুগেছে। ভারতের ব্যাটিং লাইন-আপে বড় ধাক্কা জেমাইমা রডরিগেজের (Jemimah Rodrigues) অনুপস্থিতি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি এশিয়া কাপের পাশাপাশি এশিয়ান গেমসেও (Asian Games 2026) খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রতীকা রাওয়ালকে (Pratika Rawal)। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও শেফালি ভার্মার (Shafali Verma) মতো বিস্ফোরক ব্যাটার থাকায় ভারতীয় দলের ওপেনিং নিয়ে খুব বেশি চিন্তা নেই। তবে দুই ওপেনার দ্রুত ফিরে গেলে মিডল অর্ডার কতটা চাপ সামলাতে পারবে, সেটাই বড় প্রশ্ন। হরমনপ্রীত, রিচা ঘোষ (Richa Ghosh) ও দীপ্তি শর্মার (Deepti Sharma) উপর বড় দায়িত্ব থাকবে। ওপেনারদের দেওয়া ভালো শুরুকে বড় রানে পরিণত করতে তাঁদের কার্যকর ভূমিকা নিতে হবে।

ভারতের বোলিং বিভাগ নিয়ে চিন্তা কম

ব্যাটিংয়ে কিছু প্রশ্ন থাকলেও ভারতের বোলিং আক্রমণ তুলনামূলকভাবে শক্তিশালী। স্পিন বিভাগে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দীপ্তির। তাঁর সঙ্গে আছেন রাধা যাদব (Radha Yadav), শ্রী চরণী (Shree Charani) ও প্রেমা রাওয়াত (Prema Rawat)। টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি শ্রী চরণী মাঝের ওভারগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। নতুন বলে অভিজ্ঞ রেণুকা সিং ঠাকুরের (Renuka Singh Thakur) পাশাপাশি অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy), ক্রান্তি গৌড় (Kranti Gaud) ও নন্দিনী শর্মা (Nandni Sharma) পেস বোলিংয়ে আরও বিকল্প তৈরি করছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার মহিলাদের এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ।
রবিবার দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

হাতে ট্রলি ব্যাগ, মেট্রোয় সাধারণ যাত্রীর মতো দাঁড়িয়ে শ্রীনাথ, ভাইরাল ছবি ঘিরে প্রশংসা
Suryakumar Yadav: 'ভেবেছিলাম আরও ২ বছর জাতীয় দলের নেতৃত্বে থাকব,' আক্ষেপ সূর্যকুমারের