India Under-19 Cricket Team: রাতারাতি কোটিপতি বৈভবরা! বিশ্বকাপ জেতায় সূর্যবংশীদের কত টাকার বিশেষ পুরস্কার বোর্ডের

Published : Feb 07, 2026, 12:34 PM ISTUpdated : Feb 07, 2026, 12:38 PM IST
Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

India Under-19 Cricket Team: ছোটদের বিশ্বকাপ (ICC Under-19 World Cup) জেতায় ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলকে সাড়ে ৭ কোটি টাকার বিশেষ আর্থিক পুরস্কার দিচ্ছে বিসিসিআই। এই অর্থ খেলোয়াড়দের পাশাপাশি কোচিং ও টেকনিক্যাল সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

India Under-19 Cricket Team: ছোটদের বিশ্বকাপ (ICC Under-19 World Cup) জেতায় ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলকে সাড়ে ৭ কোটি টাকার বিশেষ আর্থিক পুরস্কার দিচ্ছে বিসিসিআই। এই অর্থ খেলোয়াড়দের পাশাপাশি কোচিং, টেকনিক্যাল সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এই পুরস্কার ঘোষণার কথা জানিয়ে দলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, গোটা টুর্নামেন্টে দল অপরাজিত থেকে যে ধারাবাহিকতা দেখিয়েছে এবং ফাইনালে যে দাপুটে জয় তুলে নিয়েছে, তা ভারতীয় ক্রিকেটের শক্তিরই প্রমাণ। প্রসঙ্গত, গত বছর মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় হরমনপ্রীত কৌরদের ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল।

একাই মাতাল ১৪ বছরের বৈভব

গতকাল, শুক্রবার হারারেতে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ছোটদের টিম ইন্ডিয়া। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য নজির ভাঙা ইনিংস খেলে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। বৈভব ঝড়ে ভর করে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রান করেছিল। জবাবে ইংল্যান্ডের ইনিংস ৩১১ রানে শেষ হয়। ফাইনালে ম্যাচের সেরা ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয় বিহারের ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব।

 

 

বৈভবকে নিয়ে উচ্ছ্বাসে বাইশ গজের বিশ্ব

ফাইনাল সহ পুরো অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জুড়ে বৈভবের পারফরম্যান্সে মুগ্ধ নির্বাচকদের। ১৪ বছরের বিষ্ময় প্রতিভাকে আর কয়েকটা মাস ঘরোয়া ক্রিকেটে দেখে নেওয়ার পর জাতীয় দলে সুযোগ দেওয়া হতে পারে বলে জল্পনা। তবে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। অনুর্ধ্ব ১৯ দলের কোচ হৃষিকেশ কানিতকার একেবারে মুগ্ধ বৈভবের ব্যাটিংয়ে।

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs USA T20 World Cup: টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত, আমেরিকার বিরুদ্ধে প্রথম একাদশ কেমন হতে পারে?
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি কাদের দখলে?