Belgium vs Iran: গোলকিপারের অনবদ্য পারফরম্যান্স, ১০ জনের বেলজিয়ামকে আটকে দিল ইরান

Published : Jun 22, 2026, 03:48 AM IST
Belgium vs Iran

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলে যে দলগুলি থেকে নক-আউটের যোগ্যতা অর্জনের লড়াই সবচেয়ে কঠিন হয়ে গিয়েছে, তার অন্যতম গ্রুপ জি। এই গ্রুপের চার দলই এখনও পর্যন্ত কোনও ম্যাচে জয় পায়নি। ইরান (Iran) ও বেলজিয়াম (Belgium) দুই ম্যাচ করে খেলেছে। নিউজিল্যান্ড (New Zealand) ও মিশর (Egypt) এক ম্যাচ করে খেলেছে।

DID YOU KNOW ?
নক-আউটের লক্ষ্যে ইরান
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি-তে নিজেদের শেষ ম্যাচে মিশরের বিরুদ্ধে জয় পেলে নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারে ইরান।

FIFA World Cup 2026 Updates: বিতর্ক, উত্তেজনা, আক্রমণ, প্রতি-আক্রমণ, দুরন্ত শট, ততোধিক ভালো সেভ, সবই ছিল। শুধু গোলটাই হল না। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়াম বনাম ইরান (Belgium vs Iran) ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল। গ্রুপ জি-র এই ম্যাচের অন্যতম নায়ক ইরানের গোলকিপার আলিরেজা বেইরানভান্দ (Alireza Beiranvand)। তিনি একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন। বেলজিয়ামের গোলকিপার থিবাউট কুর্তোয়াও (Thibaut Courtois) অনবদ্য পারফরম্যান্স দেখান। তিনিও নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। দু'দলের দুই গোলকিপারই দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠলেন। এই ম্যাচে গোল না হলেও, সমানে-সমানে লড়াই দেখে দর্শকরা খুশি। দুই দলে মিশ্র প্রতিক্রিয়া। ২৫ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় বেলজিয়াম শিবিরে স্বস্তি। তবে জয় হাতছাড়া হওয়ায় হতাশাও আছে। ইরান জয় না পাওয়ায় হতাশ হলেও, বেলজিয়ামের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়ে খুশি।

গোল বাতিল নিয়ে বিতর্ক

এই ম্যাচের ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ফেলেছিলেন ইরানের মেহদি তারেমি (Mehdi Taremi)। ইরানের অধিনায়ক এহসান হাজি সফি (Ehsan Haji Safi) সরাসরি গোলে শট না নিয়ে ওয়ালে দাঁড়িয়ে থাকা তারেমিকে বল বাড়ান। তিনি জালে বল জড়িয়ে দেন। কিন্তু ভিএআর-এর সাহায্য নিয়ে রেফারি দারিও হেরেরা (Dario Herrera) জানিয়ে দেন, অফসাইডের জন্য গোল বাতিল। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, এক চুলের জন্য অফসাইড পজিশনে ছিলেন তারেমি। যদিও রেফারির এই সিদ্ধান্তে অখুশি ইরান শিবির। গোল বাতিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

১০ জনে খেলেও ড্র বেলজিয়ামের

এই ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ড দেখেন বেলজিয়ামের নাথান এনগয় (Nathan Ngoy)। ফলে বাকি সময় ১০ জনে খেলতে হয় বেলজিয়ামকে। তারপরেও তারা এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। এই ম্যাচ ড্র হওয়ায় দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকল ইরান। বেলজিয়ামও দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে ইরান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি বিশ্বকাপ ফুটবলে পরপর ২ ম্যাচ ড্র ইরানের।
চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করল ইরান।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পাস দিতে বাধ্য নই,' সাফ কথা সতীর্থর
Spain vs Saudi Arabia: সৌদি আরবকে ৪ গোল, বিশ্বকাপ ফুটবলে ছন্দে ফিরল স্পেন