Bhaichung Bhutia: 'ভারত-ব্রাজিল ম্যাচের জন্য সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল,' দাবি বাইচুঙের

Published : Aug 20, 2026, 07:04 PM IST
Bhaichung Bhutia

সংক্ষিপ্ত

India vs Brazil Friendly Match: ৩ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রথমবার সিনিয়র পর্যায়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারতের পুরুষ ফুটবল দল। এই ম্যাচ ঘিরে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ বাড়ছে।

DID YOU KNOW ?
কলকাতায় ব্রাজিলের কর্তারা
ভারত-ব্রাজিল ম্যাচ উপলক্ষে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো খতিয়ে দেখতে কলকাতায় এসেছেন ব্রাজিল ফুটবল সংস্থার কর্তারা।

Indian Football: সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ (India vs Brazil Friendly Match) বয়কট করার ডাক দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। তাঁর মতে, মাত্র ৯০ মিনিটের একটি ম্যাচের জন্য বিপুল অর্থ খরচ না করে সেই টাকা বাংলার ফুটবল পরিকাঠামো ও ক্রীড়াবিদদের উন্নয়নে ব্যবহার করা উচিত। ৩ অক্টোবর ভারত-ব্রাজিল ম্যাচ হওয়ার কথা। এই ম্যাচের জন্য ফিফা আশিয়ান কাপ (FIFA ASEAN Cup) থেকে সরে গিয়েছে ভারতীয় দল। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাইচুং। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘৯০ মিনিটের এক ম্যাচের জন্য যদি ৫০ থেকে ৭০ কোটি টাকা ব্রাজিলে যায়, তাহলে তার বদলে আমরা কী পাচ্ছি? হয়তো ৯০ মিনিটের বিনোদন।’

পশ্চিমবঙ্গ সরকারকে অর্থ খরচ না করার আবেদন বাইচুঙের

পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে বাইচুং বলেছেন, ‘আমি আশা করি পশ্চিমবঙ্গ সরকার এটা বুঝতে পারবে যে কল্যাণ চৌবে (Kalyan Chaubey) ওদের ভুল বোঝাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যদি এই ম্যাচের জন্য টাকা দেয় বা টাকা জোগাড় করার চেষ্টা করে, তাহলে বাংলার ক্রীড়াবিদদের জন্য টাকা খরচ করা উচিত। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) বাংলা থেকে যাতে কয়েকজন সোনা জিততে পারেন, তার জন্য টাকা খরচ করা উচিত। এবারের কমনওয়েলথ গেমসে বাংলার কোনও ক্রীড়াবিদই পদক জিততে পারেননি। তাই আপনাদের কাছে যদি ৩০ কোটি টাকা থাকে, তাহলে আগামী চার বছরে সেই টাকা খরচ করুন। যাতে কমনওয়েলথ গেমস থেকে ১০টি পদক আসে।’

ইস্টবেঙ্গল নিয়ে চিন্তিত বাইচুং

গত মরসুমে আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হওয়ার পরেও চলতি মরসুমে কোনও বিনিয়োগকারী বা বড়মাপের স্পনসর পায়নি ইস্টবেঙ্গল (East Bengal FC)। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাইচুং বলেছেন, ‘ব্রাজিলের জন্য সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল। বাংলা থেকে যদি ৫০ কোটি টাকা চলে যায়, তাহলে ইস্টবেঙ্গল আগামী পাঁচ বছরে কোনও বিনিয়োগকারী বা স্পনসর পাবে না। কারণ, বাজারে টাকা থাকবে না।’ মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) আর্থিক অবস্থা নিয়েও চিন্তিত বাইচুং।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩ অক্টোবর কলকাতায় ভারত-ব্রাজিল ম্যাচ হতে চলেছে।
৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হতে চলেছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: বাবা প্রয়াত হওয়ার পর প্রথম গোল, ইন্টার মায়ামিকে পয়েন্ট এনে দিলেন লিওনেল মেসি
Indian Super League 2026-27: এক মাস পিছিয়ে যাচ্ছে, কবে শুরু হবে আইএসএল?