
ভারত-ব্রাজিল ম্যাচে ইতিহাস গড়বে কলকাতা, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খানের
ভারত ও ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খান। তিনি বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ভারতের এই ম্যাচ কলকাতার ফুটবল ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত।
ভারত ও ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খান। তিনি বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ভারতের এই ম্যাচ কলকাতার ফুটবল ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দুর্গাপুজোর আগে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। টিকিট বিক্রি সম্পূর্ণ স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভরভাবে হবে বলেও জানান তিনি।