Brazil National Football Team News: ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে (FIFA U-17 World Cup 2017) কলকাতায় ম্যাচ খেলতে এসেছিল ব্রাজিল দল। সেই সময় ব্রাজিলের ফুটবল মহল কলকাতার ফুটবলপ্রেমীদের ভালোবাসা, উন্মাদনা, আবেগ প্রত্যক্ষ করেছিলেন। এবার হয়তো কলকাতায় খেলতে আসবে ব্রাজিলের সিনিয়র দল।

DID YOU
KNOW
?
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০১৭
২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল খেলতে কলকাতায় এসেছিল ব্রাজিল দল। তবে সিনিয়র দল এখনও কলকাতায় খেলতে আসেনি।

Brazil National Football Team: সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবরে কলকাতায় খেলতে আসতে পারে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। ব্রাজিলের ফুটবল সংস্থা (Brazilian Football Confederation) এ বিষয়ে আলোচনা শুরু করেছে। অক্টোবরে ভারত সফরে এসে এক ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল। সেই ম্যাচ হলে কলকাতাতেই হবে। ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের খেলা নিশ্চিত হয়ে গেলে প্রতিপক্ষ দলও ঠিক হয়ে যাবে। এবারের বিশ্বকাপের মূলপর্বে খেলেছে, সেরকম কোনও দলের বিরুদ্ধেই খেলতে পারে ব্রাজিল। এই ম্যাচ হলে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা দেখা যাবে।

প্রথমবার কলকাতায় আসবে ব্রাজিলের সিনিয়র দল

২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে (FIFA U-17 World Cup 2017) কলকাতায় ম্যাচ খেলেছিল ব্রাজিল দল। সেই সময় ব্রাজিলের কিশোর ফুটবলারদের নিয়ে কলকাতার ফুটবলপ্রেমীদের আবেগ, ভালোবাসা, উন্মাদনা দেখা গিয়েছিল। নয় বছর পর প্রথমবার কলকাতায় খেলতে আসতে পারে ব্রাজিল দল। আর্জেন্টিনা (Argentina) দল ১৯৮২ সালের নেহরু কাপের সময় প্রথমবার কলকাতায় খেলতে এসেছিল। তারপর ২০১১ সালে লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে দ্বিতীয়বার কলকাতায় খেলতে আসে আর্জেন্টিনার সিনিয়র পুরুষ ফুটবল দল। উরুগুয়ের (Uruguay) সিনিয়র পুরুষ ফুটবল দলও নেহরু কাপে খেলতে এসেছে। বিশ্ব ফুটবলের আরও অনেক শক্তিশালী দল কলকাতায় খেলে গিয়েছে। ব্রাজিলের কিংবদন্তি পেলে (Pele), রবার্তো কার্লোস (Roberto Carlos), রোনাল্ডিনহো (Ronaldinho) কলকাতায় এসেছেন। কিন্তু ব্রাজিলের সিনিয়র দল এত বছরেও এই শহরে আসেনি। এবার সেই বিরল ঘটনা দেখা যেতে পারে। এখন থেকেই তৈরি হচ্ছে কলকাতা।

বিশ্বকাপে ব্যর্থ ব্রাজিল

২০০২ সালে শেষবার বিশ্বকাপ ফুটবল জেতে ব্রাজিল। সেবার কলকাতায় ব্রাজিল সমর্থকদের উল্লাস দেখা গিয়েছিল। তারপর থেকে বিশ্বকাপে আর সাফল্য পায়নি সেলেকাও। এবারের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালেও পৌঁছতে পারেনি ব্রাজিল। ফলে ব্রাজিল সমর্থকরা হতাশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।