Brazil in Kolkata: ঐতিহাসিক যুবভারতীতে সাম্বা ঝলক! বুদ্ধিদীপ্ত ফুটবলেই জয় ব্রাজিলের

Published : Oct 03, 2026, 09:39 PM IST
Brazil in Kolkata

সংক্ষিপ্ত

Brazil in Kolkata: শনিবার দুপুর থেকেই যুবভারতীর আশেপাশে ভিড় জমতে শুরু করে। উৎসাহী ফুটবলপ্রেমী জনতার মনে যেন তখন শুধুই ব্রাজিল। কেউ কেউ ব্লু-টাইগার্সদের জার্সি গায়ে আবার কেউ কেউ সেলেকাওদের জার্সি গায়ে চাপিয়ে মাঠে এলেন। ফুটপাথের দুদিকে দোকানিরা জার্সি, স্কার্ফ এবং রং-তুলি নিয়ে ব্যস্ত। এতো গেল মাঠের বাইরের ছবি।

Brazil in Kolkata: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ‘সিটি অফ জয়'। নিঃসন্দেহে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে কলকাতার ইতিহাসে। ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবুজ গালিচায় ফুল ফোটালেন মারকুইনহোসরা। দুরন্ত ফুটবল এবং অবশ্যই ফুটবলপ্রেমী বাঙালির চরম উন্মাদনা। ৯০ মিনিটের লড়াই যেন আক্ষরিক অর্থেই এক মুগ্ধতার নিদর্শনের প্রমাণ দিল। শুধু হল ফুটবলের জয়গান। সবাই মিলে একসঙ্গে বসে লাতিন ফুটবল এনজয় করলেন। ইয়েস! দুর্গাপুজোর আগেই সেরা উপহার বাঙালিদের জন্য। আগামী ১০ অক্টোবর, মহালয়া। বাঙালির অন্যতম সেরা উৎসব দুর্গাপুজো। তার আগেই শুরু হয়ে গেল সেলিব্রেশন। ‘সিটি অফ জয়'-তে খেলল ব্রাজিলের জাতীয় ফুটবল দল।

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ‘সিটি অফ জয়'

শনিবার দুপুর থেকেই যুবভারতীর আশেপাশে ভিড় জমতে শুরু করে। উৎসাহী ফুটবলপ্রেমী জনতার মনে যেন তখন শুধুই ব্রাজিল। কেউ কেউ ব্লু-টাইগার্সদের জার্সি গায়ে আবার কেউ কেউ সেলেকাওদের জার্সি গায়ে চাপিয়ে মাঠে এলেন। ফুটপাথের দুদিকে দোকানিরা জার্সি, স্কার্ফ এবং রং-তুলি নিয়ে ব্যস্ত। এতো গেল মাঠের বাইরের ছবি। বিকেল ৫.১৫ মিনিটে যুবভারতীতে প্রবেশ করল ভারতীয় দলের কনভয়। তার কিছুক্ষণ বাদেই পুলিশের পাইলট কার ব্রাজিল ফুটবল দলকে নিয়ে মাঠে প্রবেশ করল। অন্যদিকে, গ্যালারিতে ততক্ষণে সমর্থকরা ঢুকতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি গ্যালারিতে ছিল পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত।

আরও পড়ুন - Brazil in Kolkata: কলকাতার আপ্যায়ন এবং অভ্যর্থনা দেখে আপ্লুত আনসেলোত্তি, জড়িয়ে ধরলেন খালিদকে! যুবভারতীতে অনুশীলন ব্রাজিলের

যুবভারতী কাঁপাল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 

আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবশ্যই ছিলেন মারকুইনহোস, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল এবং দানিলোরা। আবার এটাও ঠিক যে, শুরুটা খারাপ করেনি ভারত। সাহাল আবদুল সামাদ, রায়ান উইলিয়ামস এবং আশিক কুরনিয়ানরা আক্রমণ তুলে আনছিলেন। রক্ষণভাগে আনোয়ার আলি এবং অভিষেক সিং টেকচাম সতর্ক ছিলেন। খেলার ৬ মিনিটে, আপুইয়ার শট একটুর জন্য বাইরে যায়। তারপরের মুহূর্তেই ব্রাজিলের অ্যাটাক। বাইরে চলে যায় ভিনিসিয়াস জুনিয়রের শট। একটি ভালো সেভও করেন ব্লু-টাইগার্সদের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।

ভিডিও দেখুন - India Vs Brazil Match: কলকাতায় ব্রাজিলের মহড়া! সাংবাদিক সম্মেলনের পর যুবভারতীতে অনুশীলন, ইতিহাসের অপেক্ষা

ম্যাচের ১৩ মিনিটে, মনবীর বিপজ্জনকভাবে ঢুকে পড়েন ব্রাজিল বক্সে। তবে সেলেকাওদের ডিফেন্ডাররা সতর্ক ছিলেন। ডগলাস এবং অলিভেইরা ভালো খেলেন। ২৮ মিনিটে, এল ম্যাচের প্রথম গোল। এস্তেভাওর গোলে খেলায় লিড নেয় ব্রাজিল। এরপর খেলার ৩৬ মিনিটে, পেদ্রোর হেডার পোস্টে লেগে প্রতিহত হয়। কিন্তু ৪২ মিনিটে, পেদ্রোর গোল এবং ব্রাজিল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলেই পরিবর্তন আসে। সাহাল আবদুল সামাদের জায়গায় নামেন মহম্মদ সানান এবং ভিনির পরিবর্তে স্যামুয়েল দিয়াজ লিনো। অপরদিকে, ৫৩ মিনিটে, রায়ান উইলিয়ামসের শট আটকান ব্রাজিল গোলকিপার। এরপর ৫৫ মিনিটে, মনবীর প্রায় গোল করে ফেলেছিলেন। কিন্তু এক্ষেত্রেও রুখে দেন ব্রাজিল গোলকিপার সিলভা। কিন্তু ৫৮ মিনিটে, ফের গোল। কার্যত, মাঠে নেমেই সুপার সাব হয়ে গেলেন লিনো। গোল করলেন তিনি এবং ব্রাজিল খেলায় লিড নিল ৩-০ ব্যবধানে।

আরও পড়ুন - Brazil in Kolkata: শনিবার যুবভারতীতে মেগা ম্যাচ! তার আগেরদিন সেলেকাওদের নানা মুহূর্ত দেখুন ছবিতে

যদিও এরপর রায়ান উইলিয়ামস দুটি সুযোগ নষ্ট করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ৪৮ বছর পর ফ্রিস্টাইলে জোড়া সোনা, এশিয়ান গেমসে কুস্তিতে ৬ পদক ভারতের
KL Rahul: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান, ধোনির নজির স্পর্শ করলেন, যুবরাজকে ছাপিয়ে গেলেন রাহুল