Brazil vs Morocco Highlights: মরক্কোর সঙ্গে ড্র! দলের খেলায় চটে লাল ব্রাজিল কোচ আনসেলোত্তি, কী বললেন তিনি?

Published : Jun 14, 2026, 09:50 AM IST
Brazil vs Morocco Highlights: মরক্কোর সঙ্গে ড্র! দলের খেলায় চটে লাল ব্রাজিল কোচ আনসেলোত্তি, কী বললেন তিনি?

সংক্ষিপ্ত

Brazil vs Morocco Highlights: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর বিরুদ্ধে আটকে গেল ব্রাজিল। এই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। তারপরেই দলের পারফরম্যান্স নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিল হেড কোচ কার্লো আনসেলত্তি। তিনি বলেন, দল খুবই নার্ভাস ছিল এবং খেলায় অনেক উন্নতি করতে হবে।

Brazil vs Morocco Highlights: চলতি ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে, গ্রুপ সি-তে আছে ব্রাজিল। ভারতীয় সময় শনিবার ভোররাতে, নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে হোঁচট খেল ব্রাজিল (Brazil vs Morocco Highlights)। আর তারপরেই চটে লাল দলের হেড কোচ। আসলে হেডস্যার হিসেবে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই দলের এমন পারফরম্যান্সে বেজায় চটেছেন কার্লো আনসেলোত্তি (brazil vs morocco world cup)। 

মরক্কোর সঙ্গে ড্র! দলের খেলায় চটে লাল ব্রাজিল কোচ আনসেলোত্তি

ম্যাচের পর, দলের খেলা নিয়ে নিজের হতাশা একটুও গোপন রাখেননি এই বিখ্যাত ফুটবল মাস্টার। প্রসঙ্গত, ম্যাচের শুরু থেকেই মরক্কো ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় বারবার। খেলার ২১ মিনিটেই গোল পেয়ে যায় মরক্কো। দলকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। তবে ম্যাচের ৩২ মিনিটে, ব্রাজিলের হয়ে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। 

 

 

ম্যাচের পর আনসেলোত্তি পরিষ্কার জানান, “আমাদের খেলায় অনেক উন্নতি করতে হবে। এটা একটা কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে শুরুর দিকটায় তো বটেই। গোটা দলই খুব উদ্বেগের মধ্যে ছিল। আর পুরো ম্যাচেই একটা নার্ভাস ভাব স্পষ্ট ধরা পড়ছিল। প্রথমার্ধে আমরা ছন্নছাড়া ফুটবল খেলেছি।"

কী বললেন ব্রাজিল কোচ?

তবে এটা ঠিক যে, দ্বিতীয়ার্ধে ব্রাজিল কোচ বেশ কিছু কৌশলগত পরিবর্তন আনায় ব্রাজিলের খেলার কিছুটা উন্নতি হয়। কিন্তু তারা মরক্কোর জমাট রক্ষণকে একেবারেই ভাঙতে পারেনি। বরং, ইনজুরি টাইমে গোলকিপার অ্যালিসনের দুরন্ত সেভই ব্রাজিলের এক পয়েন্টকে নিশ্চিত করে। নাহলে হয়ত খেলার ফলাফলই অন্যরকম হতে পারত। 

তবে মরক্কো যে শক্ত প্রতিপক্ষ সেটা আগেই বোঝা যাচ্ছিল। কারণ, এই দলে আশরাফ হাকিমি এবং ব্রাহিম দিয়াজের মতো তারকারা রয়েছেন। তাছাড়া এই মরক্কো দলই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম কোনও আফ্রিকান-আরব দেশ হিসেবে সেমিফাইনাল খেলে এবং নক আউট পর্বে পর্তুগালকে পরাজিতও করে। এবার ২০২৬ সালের বিশ্বকাপে, ব্রাজিলকে আটকে দিয়ে নয়া ইতিহাস রচনা করল তারা। 

তবে এই ড্র আদতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা আনসেলোত্তি এবং ব্রাজিল দলের জন্য একটি বড় সতর্কবার্তা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gilberto Mora: ৯৬ বছরের রেকর্ড ভাঙলেন এক ১৭ বছরের তরুণ ফুটবলার! কে এই মেক্সিকান বিস্ময় বালক?
Scotland vs Haiti: জন ম্যাকগিনের দুরন্ত গোল! হাইতিকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্কটল্যান্ড