Scotland vs Haiti: ফুটবল বিশ্বকাপের গ্রুপ-সি পর্বের ম্যাচে ভারতীয় সময় রবিবার ভোরে, বস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় স্কটল্যান্ড বনাম হাইতি (scotland vs haiti)। সেই ম্যাচেই ১-০ গোলে জয় ছিনিয়ে নিল স্কটল্যান্ড। গোল করলেন জন ম্যাকগিন। কার্যত, জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল স্কটিশরা (football world cup 2026)।
উত্তেজনাপূর্ণ ফুটবল কয়েকটা মুহূর্তে চোখে পড়লেও, কিছুটা লক্ষ্যহীন ফুটবলও দেখা গেল। সেইজন্যই গোলের সংখ্যা অনেকটা কম। তবে সুযোগ আসে দুই দলের সামনেই। কিন্তু কাজে লাগানোর ক্ষেত্রে ব্যর্থতা। এই ম্যাচে স্কটল্যান্ড ডিফেন্ডার রবার্টসনের কথা আলাদা করে বলতেই হয়। পুরো খেলায় কার্যত, দেওয়াল হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি।
Victory for Scotland! 💪#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) June 14, 2026
অন্যদিকে, অ্যাডামস, হেনরি এবং ফার্গুসনরা লাগাতার আক্রমণ তুলে আনতে থাকেন। উল্টোদিকে দাঁড়িয়ে, বেলগার্ডে, জিন জ্যাকস এবং প্রভিডেন্সরাও প্পতি আক্রমণে উঠে আসেন। কিন্তু গোলের দেখা মেলেনি।
ম্যাচের প্রথম গোল আসে ২৮ মিনিটে। জন ম্যাকগিনের গোলে খেলায় ১-০ ব্যবধানে লিড নেয় স্কটল্যান্ড। দুজন ডিফেন্ডারকে কার্যত, কাঁধে নিয়ে দুরন্ত বল কন্ট্রোল এবং তারপর অসাধারণ মুভমেন্টে ডান পায়ের শটে অনবদ্য গোল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই।
দ্বিতীয়ার্ধে আরও বেশি তেড়েফুঁড়ে খেলতে দেখা যায় হাইতিকে। শুধু তাই নয়, দুই দলের একাধিক পরিবর্তন আসে। দ্বিতীয়ার্ধের শেষ কোয়ার্টারে তো ঝড়ের গতিতে আক্রমণ তুলে আনতে থাকে হাইতি। এক্ষেত্রে বড় ভূমিকা নেন এক্সপিরিয়েন্স এবং বেলগার্ডে।
ম্যাচের ৮৫ মিনিটে, ডানপ্রান্ত থেকে ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করার চেষ্টা করেন পিয়েরট। তবে তাঁর হেডার একটুর জন্য মিস হয়। এরপর নির্ধারিত সময় পর্যন্ত, আর কোনও গোল হয়নি। রেফারি ৬ মিনিট সংযুক্তি সময় যোগ করেন। তবে সেখানেও কোনও দল গোল করতে পারেনি। সমতা ফেরানোর সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি হাইতি। ফলে, গোটা দ্বিতীয়ার্ধে আর কোনও গোল আসেনি।
এই গ্রুপের আরেকটি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে। তাই এই মুহূর্তে গ্রুপ টপার স্কটল্যান্ড। ফুটবল বিশ্বকাপের গ্রুপ-সি পর্বের ম্যাচে রবিবার সকালে, বস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় স্কটল্যান্ড বনাম হাইতি। সেই ম্যাচেই শেষপর্যন্ত, হাইতিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্কটল্যান্ড। গোল করলেন জন ম্যাকগিন। জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল স্কটিশ ব্রিগেড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।