
Calcutta Football League 2026: শুরু হচ্ছে কলকাতা লিগ। জানা গেল, ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ (calcutta football league 2026)। বৃহস্পতিবার, কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা সমস্ত ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। সেই লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস ঠিক হয়ে গেল (cfl 2026 fixtures)।
আইএফএ অফিসে একটি বৈঠকের মাধ্যমে এই লটারি প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়। গত মরশুমের চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল এবং রানার্স আপ দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে দুটি আলাদা গ্রুপে রাখা হয়েছে। প্রত্যেকটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ-১ এবং গ্রুপ-২।
প্রতিযোগিতার নিয়মানুযায়ী, দুটি গ্রুপের শীর্ষে থাকা তিনটি দল পৌঁছে যাবে সুপার সিক্স রাউন্ডে। অর্থাৎ, প্রথম গ্রুপে যে তিনটি দল শীর্ষে থাকবে পয়েন্টের বিচারে, তারা খেলবে সুপার সিক্স পর্বে। ঠিক সেইরকমভাবেই দ্বিতীয় গ্রুপে যে তিনটি দল শীর্ষে থাকবে পয়েন্টের বিচারে, তারাও সুপার সিক্স পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। পয়েন্ট এক থাকলে গোল পার্থক্য দেখা হবে। মোট ৬টি দল খেলবে এই রাউন্ডে।
অন্যদিকে, প্রতিটি গ্রুপের শেষে থাকা তিনটি করে দলকে নিয়ে হবে রেলিগেশন রাউন্ডের ম্যাচ। আসন্ন কলকাতা লিগে ভূমিপুত্রের সংখ্যা গতবারের মতোই ৬ জন রাখা হচ্ছে। এই বৈঠকে ক্লাবদের তরফ থেকে প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ-সচিব মহম্মদ জামাল, রাকেশ ঝা, সুদেষ্ণা মুখার্জি এবং আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।
প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ আগামী ৮-১০ই জুলাইয়ের মধ্যে শুরু হবে বলে জানা গেছে।
গ্রুপ-১ঃ ইস্টবেঙ্গল, ক্যালকাটা কাস্টমস ক্লাব, মোহনবাগান, মামনি গ্রুপ পাঠচক্র, বিএসএস স্পোর্টিং ক্লাব, তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, খিদিরপুর স্পোর্টিং ক্লাব, মেজারার্স ক্লাব, বিধাননগর এমএসএ, কালীঘাট মিলন সংঘ, এসপি ভবানীপুর এফসি, রেলওয়ে এফসি।
গ্রুপ-২ঃ ইউনাইটেড স্পোর্টস ক্লাব, সুরুচি সংঘ, মহামেডান স্পোর্টিং ক্লাব, এনবিপি রেইনবো অ্যাথলেটিক ক্লাব, পিয়ারলেস স্পোর্টস ক্লাব, কোল ইন্ডিয়া, উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, এরিয়ান ক্লাব, শ্রীভূমি ফুটবল ক্লাব, ডায়মন্ড হারবার এফসি, পুলিশ অ্যাথলেটিক ক্লাব, কলকাতা পুলিশ ক্লাব, কালীঘাট স্পোর্টস ক্লাব
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।