World Cup 2026 Round of 32 Fixtures: নক-আউটে এবার ব্রাজিলের সামনে জাপান, নেদারল্যান্ডসের মুখোমুখি মরক্কো

Published : Jun 26, 2026, 11:32 AM IST
World Cup 2026 Round of 32 Fixtures: নক-আউটে এবার ব্রাজিলের সামনে জাপান, নেদারল্যান্ডসের মুখোমুখি মরক্কো

সংক্ষিপ্ত

World Cup 2026 Round of 32 Fixtures: ফিফা বিশ্বকাপের নক-আউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। গ্রুপ এফ-এ সুইডেনের বিরুদ্ধে ড্র করে দ্বিতীয় স্থানে শেষ করেছে জাপান। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস পরের রাউন্ডে খেলবে মরক্কোর বিরুদ্ধে।

World Cup 2026 Round of 32 Fixtures: ফিফা বিশ্বকাপের নক-আউট পর্বের লাইনআপ প্রায় চূড়ান্ত (world cup 2026 round of 32 fixtures)। গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থানে শেষ করায় প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। গ্রুপের শেষ ম্যাচে তারা সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এই গ্রুপ থেকে জাপানের সঙ্গে নক-আউট পর্বে উঠেছে সুইডেনও। গ্রুপের অন্য ম্যাচে, নেদারল্যান্ডস ৩-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। রাউন্ড অফ ৩২-তে তারা গ্রুপ সি-র দ্বিতীয় স্থানাধিকারী দল মরক্কোর বিরুদ্ধে খেলতে নামবে (world cup round of 32 matches 2026)।

নক-আউটে এবার ব্রাজিলের সামনে জাপান

সুইডেনের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে দাইজেন মায়েদার গোলে জাপান এগিয়ে যায়। কিন্তু মাত্র ছয় মিনিটের মধ্যেই অ্যান্টনি এলাঙ্গার গোলে সুইডেন সমতা ফেরায়। এই নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ড গেল জাপান। ২০০২ সালে, সহ-আয়োজক হিসেবে প্রথমবার প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার পর, সাতটি বিশ্বকাপে খেলে পঞ্চমবার নক-আউটে উঠল তারা। সোমবার, হিউস্টনে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে জাপান।

এই টুর্নামেন্টে মায়েদার গোলটি ছিল জাপান দলের করা সপ্তম গোল। যা একটি বিশ্বকাপে জাপানের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। আট বছর আগে রাশিয়ায় প্রি-কোয়ার্টারে ওঠার সময়, তারা ছয়টি গোল করেছিল। সেই রেকর্ড এবার ভেঙে গেল।

নেদারল্যান্ডসের মুখোমুখি মরক্কো

অন্যদিকে, সুইডেনেরও একটি দারুণ রেকর্ড রয়েছে। ১৯৯৪ সাল থেকে যতবার তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে, ততবারই নক-আউট পর্বে উঠেছে। ১৯৯৪ সালে, আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছিল।

অপরদিকে, তিউনিসিয়ার বিরুদ্ধে ম্যাচের তৃতীয় মিনিটেই নেদারল্যান্ডস এগিয়ে যায়। এলিস স্খিরির আত্মঘাতী গোলে তারা লিড পায়। সপ্তম মিনিটে ব্রায়ান ব্রোবি সেই ব্যবধান দ্বিগুণ করেন। খেলার ৫৪ মিনিটে, হাসেম মাস্তুরির গোলে তিউনিসিয়া ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু ৬২ মিনিটে ইয়ান পল ফন হেকে নেদারল্যান্ডসের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Turkiye vs USA: বিদায়বেলায় অঘটন! রুদ্ধশ্বাস ম্যাচে আমেরিকাকে ৩-২ গোলে হারাল তুরস্ক, হেরেও মার্কিনীরা পরের রাউন্ডে
Paraguay vs Australia: একের পর এক সুযোগ নষ্ট! প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ গোলশূন্য ড্র, পরের রাউন্ডে অজিরা