Calcutta Football League 2026: কলকাতা লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ ঘরে বসে দেখবেন কীভাবে?

Published : Jul 12, 2026, 04:17 PM IST
Calcutta Football League 2026

সংক্ষিপ্ত

Calcutta Football League 2026: ১২ জুলাই রবিবার, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব (calcutta football league 2026)। দ্বিতীয় ম্যাচে সোমবার, নিজেদের মাঠে খেলতে নামবে মোহনবাগান।

Calcutta Football League 2026: শুরু হল কলকাতা ফুটবল লিগ। ১২ জুলাই রবিবার, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব (calcutta football league 2026)। দ্বিতীয় ম্যাচে সোমবার, নিজেদের মাঠে খেলতে নামবে মোহনবাগান। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মামনি গ্রুপ পাঠচক্র। আবারও কলকাতা ময়দানে গিয়ে নিজের প্রিয় দলকে জেতানোর জন্য গ্যালারি ভরাবেন দর্শকরা (calcutta football league live score)। 

কলকাতা লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ ঘরে বসে দেখবেন কীভাবে?

কিন্তু সবদিন তো সবাই মাঠে যেতে নাও পারেন। তাহলে তারা খেলা দেখবেন কীভাবে? সেই বিষয়টি বিস্তারিত জেনে রাখা দরকার। কলকাতা লিগের সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ‘নম্বর ১০ স্পোর্টস'। মূলত, ‘Number 10 Sports' মোবাইল অ্যাপ্লিকেশনে ম্যাচগুলি সরাসরি দেখা যাবে। গুগল প্লে-স্টোর এবং অ্যাপল স্টোর, দুটি জায়গাতেই রয়েছে এই অ্যাপটি। প্রথমে ইনস্টল করতে হবে এবং তারপর নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর অ্যাপে চলে আসবে প্রত্যেকদিনের ম্যাচ দেখার অপশন। ক্লিক করলেই দেখতে পাবেন প্রিয় দলের ম্যাচ। 

পাশাপাশি Android TV-তেও দেখতে পাবেন দর্শকরা। অতএব, ঘরে বসে খেলা দেখা নিয়ে আর কোনও চিন্তা নেই। অন্যদিকে, প্রতিযোগিতার নিয়মানুযায়ী, দুটি গ্রুপের শীর্ষে থাকা তিনটি দল পৌঁছে যাবে সুপার সিক্স রাউন্ডে। অর্থাৎ, প্রথম গ্রুপে যে তিনটি দল শীর্ষে থাকবে পয়েন্টের বিচারে, তারা খেলবে সুপার সিক্স পর্বে। ঠিক সেইরকমভাবেই দ্বিতীয় গ্রুপে যে তিনটি দল শীর্ষে থাকবে পয়েন্টের বিচারে, তারাও সুপার সিক্স পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। পয়েন্ট এক থাকলে গোল পার্থক্য দেখা হবে। মোট ৬টি দল খেলবে এই রাউন্ডে।

ম্যাচ দেখা নিয়ে নো-চিন্তা

প্রতিটি গ্রুপের শেষে থাকা তিনটি করে দলকে নিয়ে হবে রেলিগেশন রাউন্ডের ম্যাচ। আসন্ন কলকাতা লিগে ভূমিপুত্রের সংখ্যা গতবারের মতোই ৬ জন রাখা হচ্ছে।

গ্রুপ-১ঃ ইস্টবেঙ্গল, ক্যালকাটা কাস্টমস ক্লাব, মোহনবাগান, মামনি গ্রুপ পাঠচক্র, বিএসএস স্পোর্টিং ক্লাব, তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, খিদিরপুর স্পোর্টিং ক্লাব, মেজারার্স ক্লাব, বিধাননগর এমএসএ, কালীঘাট মিলন সংঘ, এসপি ভবানীপুর এফসি, রেলওয়ে এফসি।

গ্রুপ-২ঃ ইউনাইটেড স্পোর্টস ক্লাব, সুরুচি সংঘ, মহামেডান স্পোর্টিং ক্লাব, এনবিপি রেইনবো অ্যাথলেটিক ক্লাব, পিয়ারলেস স্পোর্টস ক্লাব, কোল ইন্ডিয়া, উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, এরিয়ান ক্লাব, শ্রীভূমি ফুটবল ক্লাব, ডায়মন্ড হারবার এফসি, পুলিশ অ্যাথলেটিক ক্লাব, কলকাতা পুলিশ ক্লাব, কালীঘাট স্পোর্টস ক্লাব। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Football Team: ঐতিহাসিক সফর ভারতীয় ফুটবল দলের জন্য, ২০২৬ সালেই নিউজিল্যান্ডে দুটি ম্যাচ খেলবে ব্লু-টাইগার্সরা
Lionel Scaloni: সেমিফাইনালে উঠেও খুশি নন স্কালোনি! বললেন, "অনেক ভুল শুধরে নিতে হবে দ্রুত"