Calcutta Football League 2026: কলকাতা ফুটবল লিগে জয় মোহনবাগানের। ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর পর এবার কলকাতা লিগে ইউনাইটেড কলকাতাকে ১-০ গোলে পরাজিত করল সবুজ মেরুন ব্রিগেড (calcutta football league 2026)। তবে একাধিক গোল মিস কিছুটা হলেও চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু এটাও ঠিক যে, গোটা ম্যাচেই দাপট দেখিয়েছে মোহনবাগান। প্রমাণিত হল, অনুশীলনে কোনও ঘাটটি রাখছেন না বাস্তব রায়। খেলার শুরু থেকেই ঝড় তুলতে শুরু করে সবুজ মেরুন ব্রিগেড। বাঁদিক থেকে আক্রমণে উঠতে শুরু করেন সায়ন ব্যানার্জি। তবে তাঁর মাইনাস রুখে দেন ইউনাইটেড কলকাতার ডিফেন্ডাররা। এরপর ম্যাচের ৫ মিনিটে, গোগোচার গোল অফসাইডের জন্য বাতিল করেন রেফারি (Mohun Bagan results)।
A hard-fought win and a well deserved three points ✅#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/QsGpkTPqwY
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 28, 2026
তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, খেলায় মোহনবাগান চাপ বাড়ালেও ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনাইটেড কলকাতাও। পজিটিভ সুযোগ তৈরি করেন বিদ্যাসাগর সিং। তবে লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর শট। কিন্তু ডেডলক ভাঙে ৪৩ মিনিটে গিয়ে। সায়ন ব্যানার্জি অনবদ্য অ্যাসিস্ট থেকে গোল করে যান সুহেইল আহমেদ ভাট। খেলায় মোহনবাগান লিড নেয় ১-০ ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ নষ্ট করেন মোহনবাগান। নাহলে আরও বড় ব্যবধানে জয় আসতে পারত। কিন্তু ম্যাচের শেষদিকে পেনাল্টি পায় ইউনাইটেড কলকাতা। তবে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বিদ্যাসাগর সিং। ইনজুরি টাইমে লাল কার্ড দেখেন ইউনাইটেড কলকাতার ফুটবলার জবি জাস্টিন।
অন্যদিকে, এই ম্যাচ দেখতে মোহনবাগান মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খান। ভিআইপি গ্যালারিতে বসে মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসুর মাঝখানে বসে ম্যাচ উপভোগ করেন তিনি। পাশাপাশি ট্রফি রুম ঘুরে দেখতেও যান মন্ত্রী। শেষপর্যন্ত, মোহনবাগান ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে।