Zinedine Zidane: বিশ্বকাপের পরেই নতুন দায়িত্ব, ফ্রান্সের প্রধান কোচ জিনেদিন জিদান

Published : Jul 28, 2026, 05:48 PM IST
Zinedine Zidane

সংক্ষিপ্ত

France National Football Team: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) পরেই ফ্রান্সের জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে গিয়েছেন অধিনায়ক ও প্রধান কোচ হিসেবে বিশ্বকাপ জেতা দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। তাঁর প্রাক্তন সতীর্থ জিনেদিন জিদান (Zinedine Zidane) পরিবর্ত হিসেবে এলেন।

DID YOU KNOW ?
জিদানের সাফল্য
ফুটবলার ও কোচ হিসেবে সাফল্য পেয়েছেন জিনেদিন জিদান। তিনি প্রথমবার জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন।

Zinedine Zidane: প্রাক্তন সতীর্থ দিদিয়ের দেশঁর (Didier Deschamps) পরিবর্ত হিসেবে ফ্রান্সের জাতীয় দলের (France National Football Team) নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিনেদিন জিদান। এই কিংবদন্তি ফুটবলার দু'দফায় রিয়াল মাদ্রিদের (Real Madrid) প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্পেনের (Spain) এই বিখ্যাত ক্লাবের হয়ে অনেক সাফল্যও পেয়েছেন। ২০২১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর গত পাঁচ বছরে অন্য কোনও দলের দায়িত্ব নেননি জিদান। এবার তাঁকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হল। গত এক দশকে বিশ্বের অন্যতম সফল দল ফ্রান্স। দলকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিয়েছেন দেশঁ। এবার সেই সাফল্য ধরে রাখাই জিদানের দায়িত্ব।

বিশ্বকাপের পর বিদায় দেশঁর

দেশঁর কোচিংয়ে এবারের বিশ্বকাপ ফুটবলে চতুর্থ হয়েছে ফ্রান্স। এরপরেই তিনি দায়িত্ব থেকে সরে গিয়েছেন। ১৪ বছর ফ্রান্সের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশঁ। তাঁর কোচিংয়ে ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালে রানার্স হয় ফ্রান্স। এবার টানা তৃতীয়বার কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappé) টানা তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল ফাইনালে খেলার স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেমি-ফাইনালে স্পেনের (Spain) কাছে হেরে যায় ফ্রান্স। এরপর তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচেও ইংল্যান্ডের (England) কাছে হেরে যায় ফরাসিরা। এরপরেই দায়িত্ব ছাড়েন দেশঁ। এবার তাঁর পরিবর্ত হিসেবে জিদানকে বেছে নিল ফরাসি ফুটবল ফেডারেশন (French Football Federation)।

কোচ হিসেবেও সফল জিদান

১৯৯৮ সালে দেশঁর অধিনায়কত্বে প্রথমবার বিশ্বকাপ ফুটবল জেতে ফ্রান্স। ফাইনালে ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে জোড়া গোল করেন জিদান। এই কিংবদন্তি এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান। তিনি ফুটবলার ও কোচ হিসেবে স্পেনের এই ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ (UEFA Champions League) জিতিয়েছেন। এবার ফ্রান্সের জাতীয় দলকেও একইরকম সাফল্য এনে দেওয়াই জিদানের লক্ষ্য। তিনি প্রধান কোচ হওয়ায় খুশি ফরাসি ফুটবল মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৯৮
১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।
১৯৯৮ সালে প্রথমবার পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেই দলের অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশঁ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Justin Greaves: টেস্টের ইতিহাসে এই প্রথম বিনা খরচে পাঁচে পাঁচের নজির ওয়েস্ট ইন্ডিজের পেসার গ্রিভসের
Italy Football: পিরলোকে কোচ করা নিয়ে দ্বন্দ্ব, ইতালি ফুটবল দল থেকে সরলেন মালদিনি