Justin Greaves: টেস্টের ইতিহাসে এই প্রথম বিনা খরচে পাঁচে পাঁচের নজির ওয়েস্ট ইন্ডিজের পেসার গ্রিভসের

Published : Jul 28, 2026, 04:36 PM IST
Justin Greaves

সংক্ষিপ্ত

Justin Greaves: টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসে এক অভিনব কাণ্ড ঘটালেন ক্যারিবিয়ান ক্রিকেটার! এক-দুই ওভার নয়, টানা ৫টি মেডেন ওভার এবং তার প্রতিটি ওভারেই উইকেট নিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার জাস্টিন গ্রিভস।

Justin Greaves: টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ইতিহাসে এক অভিনব কাণ্ড ঘটালেন ক্যারিবিয়ান ক্রিকেটার! এক-দুই ওভার নয়, টানা ৫টি মেডেন ওভার এবং তার প্রতিটি ওভারেই উইকেট নিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার জাস্টিন গ্রিভস। পরিভাষায় যাকে বলে, টানা পাঁচ ওভারে মেডেন উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথম টেস্টে বোলিংয়ের এমন এক জাদুকরী প্রদর্শন উপহার দিলেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার-অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। লাল বলের ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করে রেকর্ডের পাতায় নিজের নাম তুলে নিলেন গ্রিভস। বাবর আজমদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে গ্রিভসের বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ১১ ওভার বলে ৬টি মেডেন ২৭ রানে ৫ উইকেট। তবে পরিসংখ্যানে চোখ বোলালে এই স্পেলের আসল গভীরতা বোঝা সম্ভব নয়। আসল রোমাঞ্চ লুকিয়ে রয়েছে তাঁর টানা ৫টি 'উইকেট-মেডেন' ওভারে।

কাকে কাকে আউট করেন গ্রিভস

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এক টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে পাঁচটি উইকেট তুলে নেওয়ার নজির আগে আর আগে কোনো বোলারের ছিল না। ওয়েস্ট ইন্ডিজের এই মিডিয়াম পেসারের দাপটে এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের প্রথম ইনিংস। বোলিংয়ে অসাধারণ নিখুঁত লাইন-লেংথ এবং নিখাদ নিয়ন্ত্রণের প্রদর্শন তুলে ধরেন গ্রিভস। তাঁর বলে আউট পরপর পাঁচ ওভারে আউট হন পাকিস্তানের শান মাসুদ (১০৯), মহম্মদ রিজওয়ান (১২), আমির জামাল (৩), আলি উসমান (০), ও মহম্মদ আব্বাস (০)। মাত্র ৩৮ রানের মধ্যে শেষ ৭টি উইকেট হারান বাবর আজম-রা।

ক্যারিবিয়ানদের লিড ১৫৫ রানের, হাতে ৩টি উইকেট

ত্রিনিদাদের পিচ থেকে পাওয়া সামান্য সাহায্যকে কাজে লাগিয়ে পাক ব্যাটিং লাইন-আপের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেন তিনি। একের পর এক ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরানোর ওই দৃশ্য ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ফিরছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল গ্রিভসের এই ঐতিহাসিক স্পেলের ভিডিও। এই টেস্টে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১৫৫ রানে, হাতে এখনও ৩টি উইকেট। চতুর্থ ইনিংসে জয়ের লক্ষ্যে নামবে পাকিস্তান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৩১১, জবাবে পাকিস্তান ২৮২ রানে অল আউট হয়ে যায়। এরপর তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের রান ৭ উইকেটে ১২৬।

গ্রিভিসের প্রশংসায় বাইশ গজরে বিশ্ব

সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, সবাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে। গ্রিভসের এই পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ের ঐতিহ্যকেই যেন নতুন করে স্মরণ করিয়ে দিল। ৫/২৭ রানের এই ধ্বংসাত্মক বোলিং ম্যাচের গতিপথ তো বদলে দিয়েছেই, পাশাপাশি সিরিজের বাকি অংশে ওয়েস্ট ইন্ডিজ শিবিরকে জোগাবে বাড়তি অক্সিজেন। অন্যদিকে, প্রথম ইনিংসে এমন আকস্মিক বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াতে দ্রুত নিজেদের রণনীতি শুধরে নিতে হবে পাকিস্তান দলকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে জাস্টিন গ্রিভসের এই অতিমানবিক 'ফাইভ উইকেট-মেডেন' স্পেলটি যে দীর্ঘদিন ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে টাটকা থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Italy Football: পিরলোকে কোচ করা নিয়ে দ্বন্দ্ব, ইতালি ফুটবল দল থেকে সরলেন মালদিনি
FIFA World Cup 2026: ফিফার সমালোচকদের ‘ধ্যান, প্রার্থনা কিংবা ফুটবল দেখার’ পরামর্শ দিলেন প্রেসিডেন্ট ইনফান্তিনো