Calcutta Football League: ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল! খেলা শেষ ১-১ গোলে

Published : Aug 14, 2026, 10:22 PM IST
Calcutta Football League

সংক্ষিপ্ত

Calcutta Football League: ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ঠিক কয়েকদিন আগে মোহনবাগানকেও হারিয়ে দেয় এই ভবানীপুর। এবার ইস্টবেঙ্গলকে আটকে দিল তারা। শুক্রবার, কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর এফসি।

Calcutta Football League: কলকাতা লিগে ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল (calcutta football league 2026)। ঠিক কয়েকদিন আগে মোহনবাগানকেও হারিয়ে দেয় এই ভবানীপুর। এবার ইস্টবেঙ্গলকে আটকে দিল তারা। শুক্রবার, কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর এফসি। সেই ম্যাচই ড্র হল ১-১ গোলে। এই নিয়ে ইস্টবেঙ্গল পরপর দুটি ম্যাচ ড্র করল। আর টানা পাঁচ ম্যাচ জিতে এবার ড্র করল ভবানীপুর। তবে আপাতত সাতটি ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে রয়েছে ভবানীপুর এবং সেই একই সংখ্যক ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। এরপরেই রয়েছে সবুজ মেরুন। মোহনবাগান সাত ম্যাচ খেলে ১৩ পয়েন্ট লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে (calcutta premier division 2026)।

আরও পড়ুনঃ Mohun Bagan East Bengal: মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দিবস পালন হল জাঁকজমকভাবেই, সেরার তালিকায় কারা?

ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল!

এই ম্যাচে ভবানীপুর এফসি নিএদের সেরা ফুটবলটাই উপহার দিয়েছে। কার্যত, সাহিল হরিজন এবং জিতেন মুর্মুরা চেপে ধরেন ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধে কোনও গোল হয়নি। তবে হাড্ডাহাড্ডি ফুটবল দেখা গেছে। যদিও প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে লাল হলুদ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভবানীপুর। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন শ্যামল বেসরা। তবে খেলার ৫২ মিনিটেই, ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান অনন্তু এমএস। বাঁ-পায়ের বাঁকানো শটে দুরন্ত গোল করেন এই তরুণ ফুটবলার। তবে তারপরেও দুই দলের আক্রমণ জারি ছিল। অসাধারণ ফুটবল খেলতে থাকে দুই দল। এমনকি, ৭১ মিনিটের মাথায় এগিয়েও যেতে পারত ইস্টবেঙ্গল। তবে শেষপর্যন্ত, তা হয়নি।

East Bengal Transfer News: আক্রমণ থেকে রক্ষণ! মাঠে ঝড় তুলতে চাইছে ইস্টবেঙ্গল, দলে এলেন নতুন দুই তারকা?

খেলা শেষ ১-১ গোলে

অপরদিকে, ম্যাচের ৮৯ মিনিটে, ভবানীপুরের হয়ে সুযোগ নষ্ট করেন রবি হাঁসদা। তবে ম্যাচের শেষদিকে একটু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মাঠের মধ্যে। লাল কার্ড দেখেন ভবানীপুরের ফিজিও কুণাল ঘোষ।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

অভিষেকের জামিনের আবেদন খারিজ, তরুণীকে ধর্ষণের অভিযোগে জেলেই অভিষেক পোড়েল
Jamshedpur FC Churchill Brothers Deal: লাইসেন্স বিক্রি করছে জামশেদপুর এফসি! কিনছে চার্চিল, আইএসএলে দেখা যাবে গোয়ার ক্লাবকে?