অভিষেকের জামিনের আবেদন খারিজ, তরুণীকে ধর্ষণের অভিযোগে জেলেই অভিষেক পোড়েল

Published : Aug 14, 2026, 07:01 PM ISTUpdated : Aug 14, 2026, 07:18 PM IST
Abishek Porel Controversy

সংক্ষিপ্ত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে ধৃত ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করল চুঁচুড়া আদালত। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের নির্দেশে মগরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে ধৃত ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনে আবেদন খারিজ করল চুঁচুড়া আদালত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

গত ১১ অগস্ট কলকাতার দমদম এলাকা থেকে অভিষেক পোড়েলকে গ্রেফতার করে হুগলি মগরা থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিষেক পোড়েলকে। সেই দিনই তাঁকে আদালতে পেশ করা হয়। তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এরপর আজ ছিল পুলিশ হেফাজতের শেষ দিন। আজ আদালতে তোলা হয়। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ২৮ অগস্ট তাঁকে আবার আদালতে পেশ করা হবে।

অভিযোগ, হুগলি মগরা এলাকার বাসিন্দার সঙ্গে দীর্ঘ তিন বছর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতিতে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। দুজন বিদেশে ঘুরতেও গিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে ক্রিকেটার তার সঙ্গে যোগাযোহ কমিয়ে দেন। দূরত্ব তৈরি করেন। বছর দেড়েক আগে তাদের মধ্যে সমস্যা বলে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এরপর মগরা থানার পুলিশ তদন্ত শুরু করে। একাধিকবার ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে যায়। কিন্তু, সেখানে তাকে পাওয়া যায়নি। এরপর বেশ কিছুদিন পর তরুণী কলকাতায় ফিরে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে পুলিশকে গ্রেফতারির নির্দেশ দেয়। তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এরপর আজ ছিল পুলিশ হেফাজতের শেষ দিন। আজ আদালতে তোলা হয়। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

প্রসঙ্গত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। পরে তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয় এবং চুঁচুড়া আদালতে পেশ করা হয়। মামলাটি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন, বৈঠকের পর মুখ খুললেন বিসিসিআই সচিব
Mohsin Naqvi: 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির