East Bengal Transfer News: কার্যত, আক্রমণ থেকে রক্ষণ! মাঠে ঝড় তুলতে চাইছে লাল হলুদ ব্রিগেড। যদিও মরশুমের প্রথম ডার্বিতে পরাজিত হয়েছে তারা। কিন্তু হেডকোচ হাবাসের হাত ধরে এবার ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল। গত মরশুমে আইএসএল জয়ের পর, এবারও তাদের লক্ষ্য ভালো ফল করা।

East Bengal Transfer News: শক্তিশালী স্কোয়াড গড়ছে ইস্টবেঙ্গল। কার্যত, আক্রমণ থেকে রক্ষণ! মাঠে ঝড় তুলতে চাইছে লাল হলুদ ব্রিগেড। যদিও মরশুমের প্রথম ডার্বিতে পরাজিত হয়েছে তারা (East Bengal transfer news)। কিন্তু হেডকোচ হাবাসের হাত ধরে এবার ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল। গত মরশুমে আইএসএল জয়ের পর, এবারও তাদের লক্ষ্য ভালো ফল করা। তাই টিম ম্যানেজমেন্টের লক্ষ্য হল, আরও ভালো দল গড়া। চ্যাম্পিয়ন দলকে কেন্দ্র করে ভবিষ্যতের রুটম্যাপ তৈরির ক্ষেত্রে খুব একটা দেরি করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন দলের কয়েকজন ফুটবলারকে ধরে রাখা হচ্ছে এবং বাকি বেশ কয়েকজন নতুন ফুটবলার আসছেন (East Bengal transfer update)।

আক্রমণ থেকে রক্ষণ! মাঠে ঝড় তুলতে চাইছে ইস্টবেঙ্গল

আর সেই তালিকায় অন্যতম সংযোজন হলেন ক্রিস ইকোনোমিডিস। ইতিমধ্যেই এই অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে সই সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। সেই কথা সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে। গত মরশুমে তিনি খেলেন ম্যাকআর্থার এফসি-র হয়ে। এবার সই করলেন ইস্টবেঙ্গলে। ইতালির আটালান্টা এবং লাজিওর ইউথ টিম থেকে উঠে এসেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলারটি। অস্ট্রেলিয়ায় পাকাপাকিভাবে ফিরে আসার আগে তিনি সালেরনিতানা, এজিএফ (ডেনমার্ক) এবং ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়েও খেলেছেন। 

পার্থ গ্লোরির হয়ে তিনি তাঁর সেরা মরশুমটি উপভোগ করেন। ২০১৮-১৯ মরশুমে এ-লিগ প্রিমিয়ারশিপ জয়ের ক্ষেত্রে অন্যতম অবদান ছিল তাঁর। পাশাপাশি এ-লিগ ইয়ং ফুটবলার অফ দ্য ইয়ারের পুরস্কারও অর্জন করেন ইকোনোমিডিস। পরবর্তী সময়ে, তিনি মেলবোর্ন ভিক্টরির হয়ে খেলেন এবং ২০২৪ সালে ম্যাকার্থার এফসিতে যোগ দেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েও মাঠে নেমেছেন এই ফুটবলারটি। তিনি ২০১৯ এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এবং গ্রুপ পর্বে সিরিয়ার বিপক্ষে গোলও করেছিলেন। এখনও পর্যন্ত তাঁর ক্যারিয়ারে ইকোনোমিডিস মোট ২০৪টি ম্যাচ খেলে করেছেন ৩২টি গোল এবং ১৯টি অ্যাসিস্ট। অন্যদিকে, ২০২৫-২৬ মরশুমে ১৮টি ম্যাচে মাঠে নেমে তাঁর নামের পাশে রয়েছে ২টি গোল এবং ৩টি অ্যাসিস্ট। ফলে, বোঝাই যাচ্ছে যে, নিঃসন্দেহে একজন তরতাজা অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করিয়ে দলকে আরও শক্তিশালী করল ইস্টবেঙ্গল।

দলে এলেন নতুন দুই তারকা?

অপরদিকে, ভারতীয় ডিফেন্ডার নরেন্দ্র গাহলটকেও সই করিয়েছে লাল হলুদ ব্রিগেড। সেই বিষয়টিও সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে তারা। ২০২৪-২৫ মরশুমে তিনি খেলেন জামশেদপুর এফসি-র হয়ে। এরপর যোগ দেন ইন্টার কাশীতে। দলের রক্ষণভাগকে মজবুত করার লক্ষ্যে এবার তাঁকে সই করাল ইস্টবেঙ্গল। সেন্টার-ব্যাক এবং রাইট-ব্যাক, দুটি পজিশনেই খেলতে পারেন ২৫ বছর বয়সী এই ফুটবলারটি। তাছাড়া জাতীয় দলের হয়েও খেলেছেন নরেন্দ্র। একটি গোলও করেছেন। ভারতের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলেরও সদস্য ছিলেন এই ফুটবলারটি। ক্রিস ইকোনোমিডিস এবং নরেন্দ্র গাহলট, দুই ফুটবলারের সঙ্গেই ২ বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।