Commonwealth Games 2026: ইতিহাস গড়লেন গুলবীর সিং! পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টের ফাইনালে দ্বিতীয় হয়ে রুপো জিতলেন ভারতের এই অ্যাথলিট

Published : Jul 29, 2026, 03:22 AM IST
Commonwealth Games 2026

সংক্ষিপ্ত

Commonwealth Games 2026: নিঃসন্দেহে ঐতিহাসিক সাফল্য। কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে গুলবীর সিং কার্যত, ইতিহাস গড়লেন। এটি ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য একটি মাইলফলক বলা চলে। উত্তরপ্রদেশের এই অ্যাথলিটের বিশেষত্বই হল ৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটার দৌড়ে সাফল্য।

Commonwealth Games 2026: গ্লাসগোতে ইতিহাস। মঙ্গলবার রাতে, ইতিহাস গড়লেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং (Commonwealth Games 2026)। কমনওয়েলথ গেমসে লম্বা দূরত্বের দৌড়ে পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে নিজের নাম লেখালেন তিনি। পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টের ফাইনালে গুলবীর সিং দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর পদক জিতলেন। এই প্রতিযোগিতার বেশিরভাগ সময় তিনি পিছিয়ে থাকলেও, শেষ পর্যায়ে এসে অবিশ্বাস্য গতিতে দৌড়ন এবং দ্বিতীয় স্থানটি নিশ্চিত করেন (Commonwealth Games 2026 Glasgow)।

ইতিহাস গড়লেন গুলবীর সিং!

নিঃসন্দেহে ঐতিহাসিক সাফল্য। কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে গুলবীর সিং কার্যত, ইতিহাস গড়লেন। এটি ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য একটি মাইলফলক বলা চলে। উত্তরপ্রদেশের এই অ্যাথলিটের বিশেষত্বই হল ৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটার দৌড়ে সাফল্য। ২০২৫ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণপদক জিতেছিলেন তিনি। সেটিও ৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটারে। তার আগে ২০২২ সালের এশিয়ান গেমসে ১০,০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন গুলবীর। 

পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টের ফাইনালে রুপো জিতলেন ভারতের এই অ্যাথলিট

লম্বা দূরত্বের দৌড় ইভেন্টে ভারতীয় জাতীয় রেকর্ডের অধিকারী তিনি এবং নিজেকে এশিয়ার অন্যতম সেরা দূরপাল্লার দৌড়বিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এবার ২০২৬ কমনওয়েলথ গেমসে গুলবীরের এই রুপো জয় ভারতীয় পুরুষদের দূরপাল্লার দৌড়ের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি বা 'ব্রেকথ্রু' হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন একটি ইভেন্ট যেখানে সর্বোচ্চ আন্তর্জাতিক পর্যায়ে ভারত ঐতিহাসিকভাবে খুব কমই পদক জিততে পেতেছে অতীতে। তাৎপর্যপূর্ণ ইতিহাস বলা চলে। পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টের ফাইনালে গুলবীর সিং দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর পদক জিতলেন। গ্লাসগোতে তৈরি হল ইতিহাস। মঙ্গলবার রাতে, ইতিহাস গড়লেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং (Commonwealth Games 2026)। কমনওয়েলথ গেমসে লম্বা দূরত্বের দৌড়ে পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে নিজের নাম লেখালেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Commonwealth Games 2026: ভারতের মুকুটে আরও একটি পদক, ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
Commonwealth Games 2026: একের পর এক পদক জিতছে ভারত, নতুন আরও দুটি মেডেল টিম ইন্ডিয়ার ঘরে