টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'কয়েকদিন পরেই বলবে আমরা খেলতে তৈরি,' পাকিস্তানকে ব্যঙ্গ হরভজনের

Published : Feb 03, 2026, 02:57 PM IST
Harbhajan Singh vs Pakistan

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) হওয়ার কথা। কিন্তু পাকিস্তান এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছে।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। পাকিস্তান ওই টুর্নামেন্টে খেলার কথা বললেও, নাটক চালিয়ে যাচ্ছে।

India vs Pakistan: ‘বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা’ (Begani shaadi mein Abdullah deewana)। ১৯৬০ সালে মুক্তি পাওয়া বিখ্যাত হিন্দি ছবি 'জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়'-এ (Jis Desh Men Ganga Behti Hai) লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও মুকেশের (Mukesh) গাওয়া জনপ্রিয় গানের কথা উল্লেখ করে পাকিস্তানকে ব্যঙ্গ করলেন হরভজন সিং (Harbhajan Singh)। টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা বলা নিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করে নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেছেন, ‘পাকিস্তান সরকার বলেছে, ওদের দল টি-২০ বিশ্বকাপে খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবে না। এই কথার কোনও যুক্তি নেই। কিছুদিন পরেই এই পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) বলবে, যা সমস্যা বা বিরোধ হয়েছে, সে সবই বাংলাদেশের (Bangladesh), আইসিসি (ICC) নিষেধাজ্ঞা জারি করেছে, আমরা খেলতে তৈরি এবং সমস্যা মিটিয়ে নিতেও তৈরি। এসব মানুষকে ভুল পথে চালিত করার জন্য নাটক করা ছাড়া আর কিছু না।’

'হঠাৎ কেন দেশপ্রেম জেগে উঠল পাকিস্তানের?'

পাকিস্তানকে আক্রমণ করে হরভজন আরও বলেছেন, ‘ওদের এসব করে কী লাভ হবে? ওরা ঔদ্ধত্যের পরিচয় দিচ্ছে। ওরা যদি সত্যিই মনে করে কিছু করতে পারবে, তাহলে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকা উচিত ছিল। ওদের যদি সাহস থাকে তাহলে টি-২০ বিশ্বকাপ বয়কট করুক। বাংলাদেশের পাশে থাকা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু ওদের দেশের যে মানুষজন ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চান, তাঁদের কী হবে? নিরপেক্ষ কেন্দ্রে এই ম্যাচ হওয়ার কথা ছিল। পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে ভারতের কোনও সমস্যা বা বিরোধ নেই। যুদ্ধের (Operation Sindoor) পরেও ওরা এশিয়া কাপে (Asia Cup 2025) খেলেছিল। ট্রফি নিয়ে নাটক হয়েছে কিন্তু ম্যাচ হয়েছে। কারণ, ওরা অর্থের ভাগ খোয়াতে চায়নি। হঠাৎ জেগে ওঠা এই দেশপ্রেম অতীতে কোথায় ছিল?’

পাকিস্তান খেলবে, মনে করেন হরভজন

হরভজনের মতে, পাকিস্তান এখন নাটক করলেও, টি-২০ বিশ্বকাপে শেষপর্যন্ত ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পথে হাঁটবে না। ওরা ঠিকই ১৫ ফেব্রুয়ারি খেলতে নামবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা।
১৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু পাকিস্তান এই ম্যাচ বয়কট করবে বলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Boycott World Cup 2026: ভারত বনাম পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতির পরিমাণ ৪৫০০ কোটি টাকা? চমকে যাওয়া হিসেব
IND vs AUS Warm Up Match: প্রস্তুতি ম্যাচে ছন্দে তিলক ভার্মা, আমেরিকার বিরুদ্ধে ভারত 'এ' দলের জয়