
India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার জন্য যদি আইসিসি কঠোর ব্যবস্থা নেয়, তাহলে অতীতের ঘটনা আঁকড়ে ধরে বাঁচার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। তারা আড়াই-তিন দশক আগের কথা মনে করিয়ে দিচ্ছে। ১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপে (1996 Cricket World Cup) শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া (Australia), ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। এলটিটিই (Liberation Tigers of Tamil Eelam) সমস্যার জন্য শ্রীলঙ্কায় ক্রিকেটারদের নিরাপত্তার অভাবের কথা ভেবে দল পাঠায়নি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে (2003 ICC Cricket World Cup) জিম্বাবোয়ে (Zimbabwe) ও কেনিয়ার (Kenya) বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করে ইংল্যান্ড (England) ও নিউজিল্যান্ড (New Zealand)। ২০০৯ সালে জিম্বাবোয়ে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেনি। এখন সেই ঘটনাগুলি সামনে আনছে পিসিবি।
আইসিসি-র ফিউচার ট্যুরস প্রোগ্রাম (ICC Future Tours Programme) অনুযায়ী ২০১৪ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু কোনও সিরিজই হয়নি। কারণ, বিসিসিআই (BCCI) জানায়, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের অনুমতি দেয়নি। ২০১৮ সালে বিসিসিআই ও পিসিবি-র মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। সেই সময় বিসিসিআই-এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি আইসিসি। এবার সে কথা উল্লেখ করেই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পরেও শাস্তি এড়াতে চাইছে পিসিবি।
অতীতের ঘটনা এড়াতে পারলেও, পিসিবি-র পক্ষে শাস্তি এড়ানো কঠিন। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি ও সম্প্রচারকারী সংস্থার বিপুল আর্থিক ক্ষতি হবে। এই কারণে পিসিবি-র বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। পিসিবি-র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আইসিসি-র উপরেই চাপ তৈরি হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।