2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতের বিরুদ্ধে অনেক কথা বলেছে বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তান (Pakistan)। কিন্তু এই দুই দেশের ক্রিকেট বোর্ড অন্য কারও সমর্থন পাচ্ছে না।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। ভারত ও শ্রীলঙ্কায় ম্যাচ হবে।

India vs Pakistan: একদিকে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে বহিষ্কৃত হওয়া বাংলাদেশ (Bangladesh) এবং এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দেওয়া পাকিস্তান, অন্যদিকে বাকি সবাই। বিসিসিআই-কে (BCCI) কোণঠাসা করার চেষ্টা করতে গিয়ে বাংলাদেশ ও পাকিস্তানই এখন চাপে পড়ে গিয়েছে। যোগ্যতা অর্জন করার পরেও টি-২০ বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ। পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে না নামে, তাহলে কঠোর শাস্তির মুখে পড়তে পারে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ঘোষণা করার পর বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। কিন্তু তারা কোনও বোর্ডকেই পাশে পায়নি। বাংলাদেশ ছাড়া কেউই পাকিস্তানের পাশে নেই। ফলে চাপে পড়ে গিয়েছে পিসিবি। তাদের ছক বানচাল হয়ে যাচ্ছে। ফলে অস্বস্তিতে পড়ে গিয়েছেন মহসিন নকভি (Mohsin Naqvi)। 

শনিবার প্রথম ম্যাচ পাকিস্তানের

এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে আছে ভারত ও পাকিস্তান। নামিবিয়া (Namibia), নেদারল্যান্ডস (Netherlands) ও মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। শনিবার এই টুর্নামেন্টের উদ্বোধনের দিন নিজেদের প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। যে ম্যাচ খেলবে না বলে ঘোষণা করেছে পাকিস্তান। তারা ১৮ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে।

নকআউট পর্যায়ে কী করবে পাকিস্তান?

পিসিবি জানিয়েছে, পাকিস্তান সরকারের নির্দেশ মেনেই তারা টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করছে। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানের নক-আউট পর্যায়ের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ফের ভারতের বিরুদ্ধে ম্যাচ থাকলে পাকিস্তান কী করবে, তা এখনও স্পষ্ট নয়। পিসিবি এখনও এ বিষয়ে কিছু জানায়নি। তারা সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে। পাকিস্তান সরকার যে নির্দেশ দেবে, তা মেনে চলবে পিসিবি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।